somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে প্রযুক্তি পন্যের বিজ্ঞাপন (নারী নৃত্য প্রদর্শন)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বিকালে গিয়েছিলাম cityIT fair 2010 এ। আমি নিজে যেহেতু টেকনিক্যাল প্রোফেশনাল, তাই কোনো কাজ না থাকলেও এই ধরনের মেলাতে আমি যাই। আজকেও গিয়েছিলাম কিছু নতুন চমক দেখতে। কিন্তু গিয়ে একটা ব্যাপারে আমি যতটা চমকিত হলাম সেটা বলার জন্যই এখানে আসা।
আসুস এর বিজ্ঞাপনী প্রচার হচ্ছিলো। যেখানে আসুস এর বিভিন্ন পন্য প্রদর্শন ও আসুস এর বিভিন্ন সেবা সম্পর্কে সবাই কে সচেতন করাই সম্ভবত প্রধান কাজ।
তো শুরুতেই অনুষ্ঠান এর উপস্থাপিকা আসুস সম্পর্কে কিছু প্রশ্ন করে কয়েকজন দর্শক কে বাছাই করলেন। এবং তাদের কে মঞ্চে ডেকে বাংলা ব্যঞ্জনবর্ন গুলো বলতে বলল। দুজন পারলেন, বাকিরা পারলেন না। এবং অবশেষে উপস্থাপিকার তার মতামত দিলেন যে আমরা যদি আমাদের ভাষাকে সম্মান করতে না পারি তাহলে আমাদের কোনো উন্নতি হবে না। সে যাই হোক... এ পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। কিন্তু... ... ... পন্যের প্রচার কিভাবে করছে তারা !!!

এর পরের পর্ব ছিলো ফ্যাশান শো (যদিও তেমন কোনো নতুন মাত্রার ফ্যাশন দেখলাম না)।
পরপর কয়েকজন কন্যা একে একে মঞ্চে এসে নিজেকে দেখিয়ে গেলেন। মঞ্চের এক দিক থেকে এক জন আসেন। চারিদিকের দর্শকদের কে নিজেকে প্রদর্শন করেন। তারপর চলে যান। এভাবে সবার একবার করে হয়ে গেলে, আবার একে একে সবাই আসেন তবে এবার কাজ আরেকটু বেশি। এবার তারা শুধু নিজেকেই দেখালেন না। সবার সামনে একটু কোমরও দুলিয়ে গেলেন। পেলেন চারিদিকের দর্শকদের অনেক হাততালী। এই নারী পর্বে ছিলো না কনো প্রযুক্তির ছোয়া, শধু হাই ভলিউমের মিউজিক ছাড়া। চারিদিকের লোকজন সবাই শুধু ওই মেয়ে গুলো কেই দেখলো। পুরো অনুষ্ঠানে এই মেয়ে গুলো আর মাত্র একবার এসেছিলো, সবার শেষে। আসুস এর কিছু ল্যাপটপ দেখাতে। এর মানেটা কি?? শুধু মাত্র দৃষ্টি আকর্ষণ এর জন্যই এদেরকে এনে এভাবে মঞ্চে নাচানো হলো?

পণ্যের বিজ্ঞাপনের জন্য নারীরা অনেক দিন ধরেই অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন। কিন্তূ একটি প্রযুক্তি পন্যের বিজ্ঞাপনে নারীদের কোমর দোলানো দেখানোর কি দরকার?? যদি দৃষ্টি আকর্ষণ করতে হয় তাহলে সেটা আধুনিক প্রযুক্তির চমক দিয়ে করতে পারে। বিভিন্ন interactive কম্পিউটার গেম, মুভি বা আরো অনেক কিছু আছে মানুষ কে আকর্ষণ করার মতো। অথবা কোনো একটা অনুষ্ঠান শুরু হলে সবাই এমনিই সেটা দেখবে। কিন্তু কোনোভাবেই আমি এরকম একটা অনুষ্ঠানে এইভাবে মেয়েদের নাচ মেনে নিতে পারছি না। আপনারা কেউ যদি আজ মেলায় গিয়ে থাকেন তাহলে আপনাদের মতামত জানতে চাই।

আমি অনেকবার মেলায় গিয়েছি। কিছু অনুষ্ঠান ও দেখেছি। কিন্তু এরকম কোথাও দেখিনি। আর আজ দেখেও আমার ভালো লাগেনি। প্রযুক্তির নিজস্ব একটা ধারা আছে। সব কিছু মিলিয়ে খিচুড়ী বানালে সেটার মর্যাদা থাকে না।

যাই হোক... আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। শুভ রাত্রী :-<
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×