somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন যাবে বাড়ি... আপনাদের খবর কি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার ঈদ এ বাড়ি যাব না ভেবেছিলাম। কারণ লম্বা লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট অথবা সেই রাত ভোরে গিয়ে ট্রেন ষ্টেশনে গিয়ে দাঁড়ানো , কোনোটিরই ইচ্ছা ছিল না আমার। কিন্তু একেবারে শেষ মুহুর্তে এসে মনে হল যে টানা ৫ দিনের ছুটি। এতদিন ঢাকার একা একা থাকলে তো দম বন্ধ হয়েই মরে যাব !!

যাই হোক শেষ পর্যন্ত শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নিলাম বাড়ি যাওয়ার। আমার বাড়ি কুষ্টিয়া। কিন্তু আগের বারের অভিজ্ঞতা থেকে আমার প্রচন্ড ভয় হয় ঈদের সময় পাটুরিয়া বা টঙ্গী হয়ে যেতে। তাছাড়া আমার একটু খুলনা তেও যাওয়া লাগত। তো সবশেষে সিদ্ধান্ত নিলাম যে, মাওয়া হয়ে - খুলনা হয়ে - তারপর বাড়ি।
কিন্তু !!! এর নজর কাড়ল আমাদের গ্রামীণ ফোন...

স্বপ্ন যাবে বাড়ি। । । কি মজা ঈদে বাড়ি যাওয়া নিয়েও সেই পরিচিত জিনিস গুলো। রেডিও টু - ডে শোনো, কল কর, একটা অগা মগা প্রশ্নের জবাব দাও, জিতে নাও বিশাল একটা জিনিস, ঈদে বাড়ি যাওয়ার বাস এর টিকিট... দিনে দিনে আরো কত কি দেখব!!

যাই হোক আমার পদক্ষেপ টা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, শুধু আসলেই বিপদগ্রস্থ মানুষ গুলো টিকিন পেলেই হোলো। কিন্তু আজ বিকালে এই অনুষ্ঠান আমি শুনছিলাম। আর সেখান থেকে আমার কিছু মজার অভিজ্ঞতা হয়েছে যেটা আমার আমার সামু মামু দের সাথে শেয়ার করতে চাই।

অভিজ্ঞতা ১ :
বিকাল ৩ টা থেকে শুরু করেছি। আমি একটানা কল করে গেছি। একটানা... একই কাজ - ডায়াল নাম্বারে যাও, ডায়াল কর, রিপ্লাই আসবে নাম্বার বিজি/নেটওয়ার্ক বিজি, দ্রুত ক্যানসেল কর, আবার ডায়াল কর। আমি পুরো এক ঘন্টা ধরে শুধু এই কাজ ই করে গেছি। করতে করতে ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। কিন্তু এই অভাগার কপালে আর রিং বাজলো না /:) একবার মনে হল একটা মিউজিক শুনতে পেলাম, আর তখনই লাইন টা কেটে গেল।

অভিজ্ঞতা ২ :
আমি মনে করি যারা এখানে কল করেছেন, বা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন, তাদের সবারই ঈদের বাড়ি যাওয়ার টিকিট খুব দরকার। কেউ ইয়ার্কি মারার জন্য এখানে ফোন করেনি। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ করলাম, প্রথমে একজনের ফোন এল, তাকে মিঃ RJ একটি গান শোনাতে চাইলেন, এবং তারপরই তার কাছে ফিরে আসার প্রত্যয় করলেন, কিন্তু গান শোনার পর দেখি নতুন আরেকটা কল !! আগের মানুষটার কোনো খবর নাই।
কিছুক্ষণ পর আরেকজনের সাথেও এই ঘটনা ঘটল। সেই লোক টাকে যেই বলা হোলো যে একটি গান শুনেই আপনার কাছে ফিরে আসছি, মনে হল লোকটার ফাসির আদেশ হয়েছে। কত অনুনয় বিনয় করলেন, কিন্তু মিঃ RJ হৃদয় গলাতে পারলেন না। সে জোর করে গান প্লে করে দিলেন। আর একই ভাবে গানের পর আবার নতুন মানুষ। এই ব্যাপার টা আমার কাছে খুব খারাপ লেগেছে। যেখানে টিকিট দেয়াটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেখানে কিভাবে গানের জন্য মানুষ গুলোকে উপক্ষা করা সম্ভব!!!

অভিজ্ঞতা ৩ :
এটা হলো প্রশ্নের ধরণ, এবং উত্তরের ধরণ শুনে। প্রথম প্রশ্নঃ খুলনা বিভাগ বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? ১ দক্ষিণ পশ্চিম / ২ উত্তর ? একই ভাবে সব গুলো প্রশ্নই ছিলো বাচ্চাদের জন্য। এরপর ও কিছু কিছু উত্তর শুনে তো আমি হা !!!

খুলনা শহরের আয়তন কত? ২২,৭৪৪ বর্গ কিঃমিঃ / ১০০ বর্গ কিঃমিঃ
লোকটা বলে ১০০ বর্গ কিঃমিঃ !!

খুলনা বিভাগে কয়টি বিশ্ববিদ্যালয় আছে? ২টি / ১০ টি
বলে ১০ টি !!

নিচের কোন জেলা টি খুলনা বিভাগের মধ্যে? নড়াইল / চট্টগ্রাম
বলে চট্টগ্রাম!!

এরকম আরো কয়েকটা ভুল উত্তর শুনে আমার ইন্টারেস্ট তো আরো বেড়ে গেল। আমি আরো মন দিয়ে শুনতে লাগলাম যে বাংলাদেশের মানুষের বাংলাদেশ সম্পর্কে কি রকম ধারণা!! পাশাপাশি আমি আমার মোবাইল থেকে কল করেই চলেছি।

কিন্তু এই তৃ্তীয় অভিজ্ঞতা থেকে আমার প্রশ্ন হল, এখান থেকে প্রমাণ হয় যে আমরা বাংলাদেশ সম্পর্কে কতখানি জানি, আর কতখানি ভালবাসি নিজের দেশ কে!! আর এই যদি হয় ভালোবাসার নমুনা, তাইলে কিভাবে আমরা নিজের চিন্তা বাদ দিয়ে দেশের জন্য চিন্তা করব ?

যাই হোক আমি, অবশেষে সায়দাবাদের সৌদিয়া বাসে করে খুলনা যাচ্ছি। দোয়া করবেন যেন ভাল ভাবে পৌছাতে পারি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×