somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় পরিচালকগণ : 1

২৯ শে মার্চ, ২০০৬ ভোর ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ং কার ওয়াই (Wong-Kar Wai)
স্থান ও কালের তারল্য : 1

আমার ওয়ং দেখা শুরু হয় 'ইন দ্য মুড ফর লাভ' ছবিটি দিয়ে । প্রথম দর্শনেই এক ঝটকায় ছিটকে যায় আমার অভ্যস্ত ইউরোপীয় সিনেমা পঠনপদ্ধতি , চশমা , স্থান ও কালের সীমানাগত বোধ । ব্যক্তিগত স্থান ও সময়বোধের স্বচ্ছন্দ , চৌকশ , মেপে নেওয়া পরিচিত গন্ডীর মধ্যে বাসরত পরিচিত চেতনা গুলি কেঁপে ওঠে । 'পরিচিতি এক ধরণের স্বাচ্ছন্দ্য প্রদান করে' - এ ভ্রান্তির সত্যতা থেকে জন্ম নেয় পরিচিতির এক অপরিচিত অস্বাচ্ছন্দ্য । ওয়ং-এর ছবি স্থান নির্ভর , শহর নির্ভর - হংকং নির্ভর বলতে হয় আরো শুদ্ধ করে বলতে গেলে । ওয়ং-এর ক্যামেরার গতিবিধিও নির্মোঘ আদেশের মতো নির্দিষ্ট হয়ে পড়ে শহরের claustrophobic সরু করিডোরে আর বাক্সের মতো ফ্ল্যাটঘরে - এদিক থেকে ওদিক ঘুরতে গিয়ে ওয়ং প্রায় যেন দেওয়ালে , দরজায় , সোফায় , কোলে রাখা টিভিতে ধাককা খেতে গিয়েও খান না - কারণ চরিত্রগুলির স্থানাভাবজনিত পরিচিত অস্বাচ্ছন্দ্য তখন উঠে আসতে থাকে ক্যামেরার গায়ে ।

এর মধ্যেই আবার এক আশ্চর্য স্মৃতিনির্ভর সম্পাদনা রীতির সামনে আমাদের ছেড়ে দেন ওয়ং । ওয়ং-এর প্রতিটি চরিত্রের নিজস্ব কাহিনীগুলি গড়ে ওঠে অসংখ্য নিকট ও দূর অতীতের স্মৃতিবিন্দু দিয়ে ভরে তোলা ছোটো ছোটো ছবির সমষ্টি হিসেবে - যে ছবিগুলি প্রতিটিই ব্যক্তিগত ও তাই অসম্পূর্ণ । চরিত্রগুলির এইসব ব্যক্তিগত স্মৃতির স্পষ্টতা ও অস্পষ্টতার উত্থান-পতন নিয়ন্ত্রণ করতে থাকে ছবির লয় । ফলতঃ ক্রমেই অপরিচিত হয়ে উঠতে থাকে পরিচিত বাক্সগুলি , কোণগুলি , দরজা ও ঘুলঘুলিগুলি আর ওয়ং 8 ফুট বাই 6 ফুট কোনো ঘরের মধ্যে বসে সময়ের স্মৃতি ঘুরিয়ে ঘুরিয়ে ক্রমাগত বদলে দিতে থাকেন ক্ষেত্রমিতি ।

শারীরিক স্থানের এই চুড়ান্ত অভাবের ফলে ওয়ং যেন বাধ্য হয়ে মানসিক স্থানের অপরিমেয়তাকে বেছে নেন তাঁর বিচরণ ক্ষেত্র হিসেবে । আর এই মানসিক স্থানবোধ ক্রমেই দানা বাঁধতে থাকে চরিত্রগুলির দূর ও নিকট স্মৃতির যোগাযোগ আর পারষ্পরিক আপাতবিচ্ছিন্নতার উপর ভিত্তি করে ।

ওয়ং-এর ছবিতে চরিত্র কম , প্রতিটি চরিত্রই মূল চরিত্র , আর প্রতিটি চরিত্রই যেন একটি স্পষ্ট অথচ এলোমেলো দাগ - যার শুরু ও শেষ ক্যানভাসের বাইরে ।

(চলবে)
------------------
Wong Kar Wai : Liquidity of Time and Space
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ১০:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×