ওয়ং কার ওয়াই
স্থান ও কালের তারল্য : 3
ওয়ং-এর ছবির চূড়ান্ত হংকংশীলতার একটি চরম উদাহরণ - হ্যাপি টুগেদার । ছবিটির প্রেক্ষাপট আর্জেন্টিনা (Buenos Aires) । অথচ সারা ছবিতে আর্জেন্টিনা চূড়ান্তভাবে অনুপস্থিত , যদিও সেটিই চরিত্রগুলির ফিজিক্যাল অবস্থান । ওয়ং ছবি গড়েন স্মৃতিগত স্থানে , memory space-এ । তাই ওয়ং-এর চোখ সোচ্চারভাবে আর্জেন্টিনায় খুঁজে খুঁজে বার করে শুধু সেই জায়গাগুলি , যেগুলি হংকং-এর মতো , হংকং থেকে চলে আসা দুই প্রেমিকযুবকের হংকং-এর স্মৃতির মতো । ওয়ং ছবিটি বানান আর্জেন্টিনায় বসে , কিন্তু তাঁর ফ্রেমময় দেখা যায় যে সব ছবি তা , ভৌগোলিক মাপে আর্জেন্টিনা হলেও , দৃশ্যগত ভাবে তা শুধুই ওয়ং-এর মাথার ভিতরে গেঁথে বসা হংকং-এর মতো । A guy from Hong kong always carries a Hong Kong with him, within his mind. - এ কথার সত্যতা ওয়ং-এর ছবিতে বড় প্রকট , বড় স্পষ্ট ।
থাকার জায়গা অর্থাৎ 'মাথা গোঁজার ঠাঁই' - ওয়ং-এর ছবিতে এই অদ্ভুত স্থানের (space) খেলার মাঝে পড়ে আশ্চর্য সব চেহারা নিতে থাকে । ধরা যাক , ওয়ং-এর চুংকিং এক্সপ্রেস (Chungking Express) ছবিটির কথা । ছবিটির মূল চরিত্রগুলির একজন এক চোরাকারবারি মহিলা - যার তথাকথিত 'থাকার জায়গা' নেই বা দেখানো হয় না গোটা ছবির কোথাও । তার ঘটনাগুলি ঘটে ট্রেনের বগিতে অথবা বার বা রেস্তোঁরা বা অবৈধ আখড়াগুলিতে যেখানে কেউই 'থাকে' না । এই ছবিরই আরেকটি চরিত্র , এক পুলিশ যার 'থাকা'র জায়গা , সে যখন 'থাকে' না তখন , তার 'থাকা'র মতো করে রোজ গুছিয়ে রেখে যায় একটি মেয়ে চুপি চুপি , যে নিজে ঐ 'থাকা'র জায়গাটিতে থাকে না কখনো , তার নিজের থাকার জায়গা না থাকা স্বত্ত্বেও ।
--------------
Wong Kar Wai - Liquidity of Time and Space
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৬ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



