অনেক রাত্রি এলে
আকাশের কাছে ক্রমে নতজানু চোখ -
ঘুমে ভেজা
কুয়াশা ছুঁয়েছে ধীরে কপালের কাছে
দ্যাখো এক ঘন দাগে থমকেছে চাঁদ
একা
ও অনেক তারা - তারাদের মাঝে
ক্লান্ত ; মাটির ঘ্রাণে নেমে গ্যাছে নীচে -
বহুদূরে
তখন আজান শুরু ; হাঁটু মুড়ে
তোমাকে সামনে রেখে -
অবাক আলোর রেখা
দিগন্ত পেরিয়ে গ্যাছে ;
বলে গ্যাছে -
'দেখা হবে আধ ঘন্টা বাদে ,
সূর্যোদয় - লেখা আছে পাঁচটা চল্লিশে ....'
(2000)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



