একটি উজ্জ্বল মাছ (8 মার্চ 1960) / বিনয় মজুমদার
একটি উজ্জ্বল মাছ একবার উড়ে
দৃশ্যত সুনীল কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে
পুনরায় ডুবে গেল - এই স্মিত দৃশ্য দেখে নিয়ে
বেদনার গাঢ় রসে আপকক রক্তিম হল ফল ।
বিপন্ন মরাল ওড়ে , অবিরাম পলায়ন করে ,
যেহেতু সকলে জানে তার সাদা পালকের নীচে
রয়েছে উদগ্র উষঞ মাংস আর মেদ ;
স্বল্পায়ু বিশ্রাম নেয় পরিশ্রান্ত পাহাড়ে পাহাড়ে ;
সমস্ত জলীয় গান বাষ্পীভূত হয়ে যায় তবু
এমন সময় তুমি , হে সমূদ্্রমৎস , তুমি ... তুমি ...
কিংবা , দ্যাখো , ইতস্তত অসুস্থ বৃক্ষেরা
পৃথিবীর পল্লবিত ব্যাপ্ত বনস্থলী
দীর্ঘ দীর্ঘ ক্লান্তশ্বাসে আলোড়িত করে ;
তবু সব বৃক্ষ আর পুষ্পকুঞ্জ যে যার ভূমিতে দূরে দূরে
চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা ।
-----------
(ফিরে এসো চাকা)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




