নতুন কবিতা (মুখার্জীকুসুম ) /শংকর লাহিড়ী
নতুন কবিতা , আমি পাইনা তোমাকে কেন
যেভাবে মুখার্জীর ছেলে
আপন শালীকে নিয়ে ম্যাকলাস্কিগঞ্জে চ'লে যায়
অসংযত , কৈফিয়থীন
খিল দেয় ঘরে , আর রাত্রিযাম করে পারাপার ।
একা বসে থাকি সমাসবদ্ধ হ'য়ে
নিজস্ব ছন্দ নেই , আধুনিক হেমন্ত আঁধারে
সামান্য শীতের স্পর্শ -
মনে হয় জ্বর হ'ল , অথবা কি শরীরে জাগালে
তোমাকে ছোঁয়ার আর্তি?
তোমাকে ছোঁয়ার আর্তি.....
অবিশ্বাস্য , মনে প'ড়ে গেল :
আর্তি নাম্নীএক অষ্টাদশী বিহারী ললনা
দানাপুর ফাস্ট প্যাসেঞ্জারে
( -- ছিলো জানালায় গ্রীবা , নক্ষত্রও ডুবে গিয়েছিলো)
গেয়েছিলো শান্টিং-এর শব্দমালা আলোড়িত ক'রে
'পিয়া বিনা , পিয়া বিনা, পিয়া বি না....'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




