আকাশে ছড়ানো / মহীনের ঘোড়াগুলি
আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি ,
দ্যাখা যায় তোমাদের বাড়ি
তার নীল দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুড়কির পথ শূণ্যে দেয় পাড়ি
বাঁকানো সিঁড়ির পথে
সেখানে নেমে আসে চাঁদের আলো,
কাউকে চেনো না তুমি
তোমাকে চেনে না কেউ সেই তো ভালো
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুড়কির পথ শূণ্যে দেয় পাড়ি
চিলেকোঠায় বসা বাদামী বেড়াল বোনে শূণ্যে মায়া জাল
ছাইরঙা প্যাঁচা সেই চুপ করে বসে আছে কত না বছর কাল
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বুনো ফুলে
সেই বাড়ির নেই ঠিকানা শুধু অজানা লাল সুড়কির পথ শূণ্যে দেয় পাড়ি
----------
মহীন মহীন মহীন - এ নাম আমাদের রক্তে দাপাচ্ছিল তখন আমাদের বয়স ছিলো বছর কুড়ি আর প্রান্তর জুড়ে ছিলো ঘাসজাঙালের এপার ওপার ছুটে যাচ্ছেন গৌতম , জ্যাকেটে গীটারে হাওয়ার মতো হু হু করছে রানওয়ের সুর , যেন এখানে বড় স্বল্পযাপন , চলে যাবেন আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি আমাদের বাড়িগুলি পেরিয়ে অন্য কোনো সীমান্তের শেষে , যেখানে কার্তিকের জ্যোৎস্নায় ভিজে গেলে ঘাসজমিতে জোর জমে উঠবে তাঁর বাঁশী ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




