ধরা যাক খুব বৃষ্টি হলো ভেসে গেলো আমাদের বর্ণলিপি খাতা , সিডি ও জমানো ম্যাগাজিন ছোটো ছোটো কবিতাগুলি , তামায় জড়ানো ছিলিমের টেরাকোটা , সুবিমলদার নিজের হাতে সই করা রসিদ পত্র , আমাদের ক্যাপবন্দুক , প্রথম ফুলপ্যান্ট , বেগুনী চিঠিগুলি খামসহ আমাদের স্ট্যাম্প জমানোর খাতা , ধরা যাক শুধু এইগুলি ভেসে গ্যালো , শুধু এইগুলি ধুয়ে গ্যালো আজ দুপুরের বৃষ্টিতে খুব তছনছ হলো আমাদের গুদামের চাল জুড়ে তুমুল যেন ধোঁয়া মনে হলো এমন বৃষ্টিতে আজ সব থাকলো ভেসে গেলো শুধু রুলটানা বর্ণলিপি , জমানো লিটল ম্যাগাজিন , সিডিগুলি , কবিতা ও লেখালিখি , টেরাকোটা ছিলিমের কারুকাজ , সুবিমল মিশ্রর বইয়ের বিল , খেলনাবন্দুক , আমাদের কৈশোর , উত্তর না দেওয়া চিঠিগুলি , বাল্যের শখ ...
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৬ রাত ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



