somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাও কথা

২৬ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক করেছি এবার কিছু অন্য কথা হোক । অন্য মানে যা সচরাচর লিখি না । সাদা মাটা অগভীর লেখা । বাক্যগঠনের মার প্যাঁচ নেই যাতে অহেতুক ; শিল্প নেই ; সচেতন গঠনপ্রচেষ্টাও । বক্তব্যও নেই তেমন কিছু , তত্ত্বকথার কচকচি বাদ । এমনকি বিষয়ও নাই থাকতে পারে ! আসলে 'বিষয়' এ বিষয়টিই বড় জটিল বিষয় । তবু তো 'বিষয়'-এর মানে ধরলাম সাবজেক্ট ।

বিষয়হীন লেখার কথা ভাবতে শুরু করলাম । মনে করার চেষ্টা করলাম খুব । আশ্চর্য প্রথমেই মনে পড়লো ইশকুলের বাংলা রচনার কথা । অথচ বাংলা রচনা তো বিষয়হীন হতো না , বরং ইয়া গোব্দা এক একটা বিষয় যেন বাঁশ নিয়ে অপেক্ষা করতো পরীক্ষার প্রশ্নপত্রে । তবু বিষয়হীন লেখা ভাবতেই প্রথম রচনার কথা মনে পড়লো কেনো? তাহলে কি বাধ্যতামূলক বিষয়নির্ভরতা এক ধরণের বিষয়বিমুখতার জন্ম দ্যায় ?

বাদ দেই বাধ্যতামূলক বিষয়নির্ভরতাজনিত বিষয়বিমুখতার কথা । বিষয় থাকলেই বা কি , না থাকলেই বা কি! লেখাটি নিজেই তো একটি বিষয় হয়ে ওঠে হামেহাল । অন্তত আমি তো তাই দেখি । শুধু লেখা কেন , মনুষ্যরচিত যে কোনো শিল্পবস্তুই তো তাই । সারি সারি সব বিষয়হীন শিল্পবস্তুযারা নিজেরাই এক একটি চমৎকার বিষয় ।

এ কথাগুলি এলোমেলো লেখার পরেই খামোখা গোলে পরলাম । গোল মানে গন্ডগোল । গন্ডগোলের বিষয় শিল্প ও শিল্পবস্তু । গন্ডগোলের বিষয় থাকতে পারে কিনা এবং বিষয় না থাকলে গন্ডগোল শিল্পবস্তু হতে পারে কিনা , এসব তর্কে না গিয়ে বরং সুবিধাজনক মনে হলো , শিল্পবস্তুর গন্ডগোলে বিষয়বস্তুর ভুমিকা ও গন্ডগোলের বিষয় হিসেবে শিল্পবস্তুর ভুমিকা - এ দুটি বিষয় নিয়ে ভাবা । অবশ্য ভাবা সুবিধাজনক মনে হলেই ভাবতে হবে এরকম কোনো নিয়ম নেই । ফলত, ঘুরে ফিরে আমড়াতলার মোড়ে এসে দাঁড়ানোর মধ্যেও বিষয়বিহীন শিল্পবস্তু খুঁজে পাওয়া যেতে পারে ।

আসলে সবই সচেতন ও অবচেতন বিনির্মাণ । শিল্প , বিষয় , গন্ডগোল , এমন কি আমড়াতলার মোড়ও ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:৫৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×