somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাও কথা : তিন

২৩ শে মে, ২০০৬ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাকতুম মফস্বলে ; পড়তে যেতুম খাস কলকাতার আদিতম স্কুলে যেখানে ভোর হলে ঢুলু ঢুলু ট্রামগাড়ির টিং টিং আওয়াজ মেখে চামড়ার মশকে ভরা গঙ্গার ঘোলা জলে রাস্তা ধুতো কর্পোরেশনের ভাড়াটে জমাদার আর হালকা কুয়াশায় খুব থম্ হয়ে থাকতো প্রাচীন ইশকুল বাড়ির উঁচু খিলান ও তার ইউরোপীয় আভিজাত্যের হালকা ন্যাকামি ।

আসলে ইশকুলটি ছিলো গোটা ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা প্রচারের বেসরকারী কল । শিক্ষিত চাকর বানানোর কলও বলা যায় একটুবাড়াবাড়ি করলে । 1818 সালের ফেকলু আভিজাত্য আর ইউরোপীয়ত্ব 1976-এ ধুয়ে মুছে শেষ হ'য়ে গেলেও থেকে গেছিলো বিরাট বিরাট অয়েল পেন্টিং , ঘোরানো কাঠের সিঁড়ি আর ডেভিড হেয়ার সাহেবের আখাম্বা মার্বেল মুর্তির গম্গমে সাদা রঙ ।

ডেভিড হেয়ার সায়েব ছিলেন বটে, কিন্তুবেনে ব্রিটিশ ছিলেন না । ফলতঃ তিনি অনেকটাই মানুষের মতো ছিলেন আর দিশি মানুষদের কেলে কেলে নোংরা বাচ্চাগুলিকে তিনি বড় ভালোবাসতেন । পুরনো ইশকুল বাড়ির অ-নে-ক উঁচু ছাদের কড়ি-বরগার দিকে তাকিয়ে তাকিয়ে এসব গুণ গাথা শুনে শুনে আমরা বড় হতাম আর ভাবতাম , 'আহা, হেয়ার সায়েব না থাকিলে আমরা আজও বোধ হয় অসভ্য থাকিতাম , ন্যাঙট পড়িয়া নিউ মার্কে ট যাইতাম , পরষ্পরকে মাগি ও মিনসে বলিয়া সম্বোধন করিতাম, গামছা স্কন্ধে ধেই ধেই করিয়া রাজপথে নাচিয়া বেড়াইতাম । ইউরোপীয় বেনেগণের কি অপার করুণা যে তাহারা সেই সুদূর প্রদেশ থেকে অসভ্য অশিক্ষিত বাঙালীজাতিকে শিক্ষিত করিয়া জাতে তুলিতে আসিয়াছিলো !'

ভাগ্যিস!!
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৬ দুপুর ১:৪৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×