মরীচিকা
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ নিজেকে সত্যিই পরাজিত মনে হচ্ছে ।
নির্বাক বৃক্ষের মত যেই জীবন সেই জীবনে আত্মপ্রকাশের বিকাশ ঘটা খুব্ই দুস্কর । ছেলেবেলায় শোনা স্বপ্নের প্রতি আসক্ত হয়ে নিজেকে নিয়ে অনেক ভেবেছি, আসলে যে স্বপ্ন নিজে কখনো দেখিনি তা নিয়ে ভাবনা সত্যিই গুরুত্ত্বহীন । তাই তখন পেছন বেঞ্চের ছাত্র হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে কোন দ্বিধা ছিলো না ।
হঠাৎই "পরিবর্তন" শব্দটা এ জীবনে বেশ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে শুরু করলো । হয়ত কোনো মরীচিকার প্রতি আসক্তগ্রস্থতাই এ পরিবর্তনের কারণ । নিজেকে নিয়ে এবার সত্যি সত্যি ভাবতে শুরু করলাম । তবে দুর্ভাগ্যবশতই হোক আর নিজেকে পরিবর্তন করার যোগ্যতাহীনতার কারনেই হোক , এ ভাবনাটা ছিলো অস্থায়ী । আর তারপর ই শুরু হলো অস্তিত্ত্বহীনতার পালা ।
"সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না"-এ নির্মম সত্যটি বেশ ভালো ভাবেই উপলদ্ধি করতে লাগলাম । ধ্বংস লীলার শেষ পর্যায়ে "মরীচিকা" শব্দটি আবারো সামনে এসে দাড়ালো । মরতে মরতে বেঁচে যাওয়া মানুষের মত বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বড়ই কঠিন | তবুও সেই চেষ্টা করে গেলাম । আর তাই কিছু ক্ষত নিয়ে আজও বেঁচে আছি । হয়ত বা থাকবোও...
সফলতা বড়ই কঠিন জিনিস | তাই তো আজও সেই মরীচিকার পিছনেই ছুটে চলেছি, হয়ত ভবিষ্যতেও ছুটবো, সফল হই বা না হই !.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন