somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনু গল্পঃ অস্পষ্ট সেই মায়া...

১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা গড়িয়ে রাত !! ঝিরিঝিরি বৃষ্টির চূড়ান্ত ফলাফল স্যাঁত স্যাঁতে কাঁদাময় রাস্তা।পিছলে পড়ার ভয়ে পা টিপ টিপ করে হাতে ছাতা নিয়ে হেঁটে চলেছে মেঘা।নিজের জন্য নয়,ছোট বোনকে জামা কিনে দেওয়ার জন্যই সে আজ এই বৃষ্টির মধ্যেও বাইরে বের হয়েছে।পিতৃহীন কন্যার গোমড়া মুখেও যেন আজ আনন্দের কোনো কমতি নেই।টিউশনী করে অনেক চেয়ে চেয়ে ঈদের আগের দিন পাওয়া টাকায় কেনা জামা পড়ে যখন ছোট বোন সামনে এসে দাড়াবে আর হেসে হেসে বলবে,"আপু!তুমি অনেক ভালো!!" তখন মেঘার মন-প্রান জুড়িয়ে যাবে... এসব ভাবতে ভাবতে চোখে জল চলে আসল মেঘার।ঝিরিঝিরি বৃষ্টি যেন আজ তার এই আনন্দের সাক্ষী হয়ে আকাশ থেকে ঝরে পড়ছে আর কাঁদাময় রাস্তা দাগাঙ্কিত করে চলেছে পার্থিব কোনো এক অজানা মায়ায় বন্দী তুচ্ছ কোনো একটি চরিত্রের প্রতিটি পায়ের ছাপ। . . .

হঠাৎ মেঘা লক্ষ্য করলো কেউ একজন তার পিছু পিছু হাঁটছে।পিছন ফিরে দেখে একটি ছেলে মুখে খোঁচা খোঁচা দাড়ি,হাতে ছাতা নিয়ে মেঘার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।মেঘা কিছুটা ইতস্তত বোধ করে জিজ্ঞাসা করল,"জ্বী,কিছু কি বলবেন?"
: না মানে,আমাকে চিন্তে পারছ না?আমি সুমন।

[ক্লাস এইটে থাকতে মেঘা একটা ছেলেকে চিনতো যার নাম সুমন কিন্তু এই কি সেই সুমন(?) যে তাকে একটি কলম উপহার দিয়ে বলেছিল যে সে তাকে ভালোবাসে !!]

-কোন সুমন?
: ওই যে ক্লাস এইটে থাকতে.....
-ও হ্যাঁ চিন্তে পারছি।কিন্তু তুমি এখানে?
: ঈদ করতে আসছি,দাদু বাড়িতে। (৩২টা দাত বের করে)
-ও.... আচ্ছা,আমার একটু তাড়া আছে।আমি আসি?
: মেঘা,বলছি যদি তুমি কিছু মনে না করো তবে তোমার সাথে একটু এগুই?
-কিন্তু.... আচ্ছা আসো।
: তারপর.... তোমার কি খবর?কেমন আছো?তোমার প্রেমিক কেমন আছে?
-Excuse me!আমার প্রেমিক?!আর হ্যাঁ আমি তোমাকে বলছি,প্রেম বিষয়ে কোনো কথা প্লিজ আমাকে বলো না।
: ওহ,Ok. (বোকা হয়ে) ...কিন্তু আমি যে তোমাকে আজও ভুলতে পারিনি?!
-তাতে আমি কি করতে পারি?তোমার কথা বলা হয়ে গেলে তুমি আসতে পারো!
: কিছুক্ষন চুপ করে........অনেক অপেক্ষা করেছি তোমার জন্য।তোমার অনেক খোঁজও নিয়েছি।অন্য কোনো মেয়েকে ভালোবাসিনি শুধু তোমাকে চাই বলে।
-ওহ!!!আমি তোমাকে বলেছিনা,কানের কাছে প্যান প্যান করো না!!আমার বিরক্ত লাগছে...
: Ok!ভালো থেকো।কিন্তু যাওয়ার আগে শুধু এটুকুই বলবো,আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো।

পৃথিবীময় এতো ভালোবাসার আহবান!!কোনটা সঠিক আর কোনটা যে বেঠিক তা বোঝার কোনো উপায় নেই।মেঘা ছেলেটার চলে যাওয়ার দিকে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।ছেলেটা ছাতা বন্ধ করে বৃষ্টিতে ভিঁজতে ভিঁজতে চলে যাচ্ছে আর মাঝে মাঝে বাম হাত দিয়ে মুখ মুচ্ছে,কাঁদছে কিনা কে জানে?!.....
নাহ,আজ আর মেঘার পিছন ফিরে তাকাবার কোনো সময় নেই। ...জীবনে চলার পথে ভালো হোক কিংবা মন্দ যে কোনো একজন সঙ্গির হয়তো দেখা মিলবে যাকে সে ভালোবাসুক আর নাইই বা বাসুক।কিন্তু প্রকৃত ভালোবাসার বন্ধনে আবদ্ধ জীবনের দায়িত্ব অনেক বেশি,মায়াও অনেক বেশি।
............আর তাইতো সে আজ অন্য কাউকে তুচ্ছ করে পারিবারিক মায়ার বন্ধনের দায়িত্ব পালনে ব্যস্ত !!
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×