রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকেই তোপের মুখে পড়লেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধীদলীয় সদস্য রেহানা আক্তার রানু রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটি প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি দাবি করেন। সেই সঙ্গে তিনি বলেন, রেলের কালোবিড়াল বেরিয়ে গেছে। জবাবে রেলমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাহী বিভাগের কাজে বিচার বিভাগকে জড়ানো হয় না। এটা ঠিকও হবে না। এদিকে সরকারদলীয় সদস্য মোহাম্মদ শাহ আলম অভিযোগ করেছেন, রেলওয়ের একটি দালালচক্র নিয়োগ বাণিজ্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে নবগঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়
রেহানা আক্তার রানু বলেন, শেষ বেলায় দায়িত্ব নিয়ে রেলমন্ত্রী বলেছিলেন, রেলের কালোবিড়াল খুঁজে বের করবেন। সেই কালোবিড়াল তার গাড়িতেই পাওয়া গেছে। সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি হয়েছে। মন্ত্রীর উচিত এ ঘটনার পর স্বেচ্ছায় পদত্যাগ করা। কিন্তু তিনি তা না করে এপিএসের ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন তার পিএসকে। মন্ত্রণালয় থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অথচ শেয়ারবাজার কেলেঙ্কারির পর সুরঞ্জিত সেনগুপ্তই জাতীয় সংসদে বলেছিলেন, শুঁটকির বাজার পাহারায় বিড়ালকে দায়িত্ব দিলে লাভ হবে না। যদি তার সে দিনের এ কথাই ধরে নেই তাহলে টাকা পাওয়ার ঘটনা তদন্তেও রেলের লোকজনকে দায়িত্ব দিলে লাভ হবে না।
সংসদীয় কমিটির বৈঠকে তোপের মুখে রেলমন্ত্রী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।