somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নায়ক রুবেল, অমিত হাসান ও প্রযোজক রানার খোঁজে পুলিশ

১২ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক মাসুদ রানা এবং চরমোনাইয়ের পীর দাবিদার সৈয়দ রিদওয়ান বিন ইসহাককে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে ৫০ লাখ টাকার একটি প্রতারণা মামলা হয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট এ মামলা দায়ের হওয়ার পর থেকেই আসামিরা গা ঢাকা দিয়ে আছেন। গতকাল শনিবারও তাঁদের গ্রেপ্তারের জন্য এফডিসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, চরমোনাইয়ের পীর দাবিদার রিদওয়ান বিন ইসহাক এবং চলচ্চিত্র প্রযোজক মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাল্টিলেভেল মার্কেটিং কম্পানি ব্যবসার নামে 'এইমওয়ে' নাম দিয়ে একটি প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মাসুম পারভেজ রুবেল ওই প্রতিষ্ঠানেরই পরিচালক। রিদওয়ান বিন ইসহাক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। ইতিমধ্যে এ মামলায় ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জবানবন্দিতেই উঠে এসেছে চিত্রনায়ক অমিত হাসানের নাম। একরামুল হক নামে এক ব্যবসায়ী এইমওয়ের শীর্ষস্থানীয় ১৩ কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে ৫০ লাখ টাকার প্রতারণার অভিযোগে গত ৫ আগস্ট পল্টন থানায় একটি মামলা করেছেন। সৈয়দ রিদওয়ান চরমোনাইয়ের প্রয়াত পীর ফজলুল করিমের ভাই।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, মাসে দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে এইমওয়ে করপোরেশন সহজ-সরল লোকজনের কাছ থেকে কমপক্ষে ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রতারণার টাকা দিয়ে মাসুদ রানা ইতিমধ্যে একটি চলচ্চিত্র নির্মাণ এবং আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। এই চক্রে আরো একজন চিত্রনায়ক আছেন, যাঁর এক ভাই পুলিশ কর্মকর্তা। তাঁর ব্যাপারেও অনুসন্ধান চালানো হচ্ছে। এ ছাড়া সৈয়দ রিদওয়ান বিন ইসহাকও ছয় মাসে দ্বিগুণ লাভ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকাদের (মুরিদদের) কাছ থেকেও কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ২০১১ সালের আগস্ট মাসের দিকে এইমওয়ে কম্পানির পরিচালক (মার্কেটিং) সোহেল রানার সঙ্গে বাদীর পরিচয় হয়। সোহেল তাঁকে এইমওয়ে প্রতিষ্ঠানে টাকা খাটালে মূল টাকাসহ দ্বিগুণ টাকা পাওয়ার লোভ দেখান। বাদী সে কথায় বিশ্বাস স্থাপন করে পুরানা পল্টনের এইমওয়ের ৫০/১ নম্বর অফিসে যান এবং সোহেল রানার মাধ্যমে রিদওয়ান বিন ইসহাক ও মাসুদ রানাকে নগদ ৫০ লাখ টাকা দেন। পরে বাদী কম্পানির চুক্তি অনুযায়ী টাকা না পেয়ে অফিসে গিয়ে নিয়মিত যোগাযোগ করেন। এইমওয়ের কর্মকর্তারা তাঁকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে টাকা চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×