বিশ্বব্যাংকের অভিযোগ ভিত্তিহীন নয় : দুদক চেয়ারম্যান
০৬ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন নয়। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া মাত্রই আমরা এফআইআর করবো। গতকাল সোমবার বিকালে অফিস শেষে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান এসব মন্তব্য করেন।
‘কানাডায় এসএনসি-লাভালিনের কর্মকর্তা রমেশ শাহের ডায়েরিতে পদ্মাসেতু প্রকল্পের যে ঘুষের তালিকা রয়েছে, তা অনুসন্ধান টিম না পেলেও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন দেওয়া সম্ভব। যদি আমরা আকাট্য প্রমাণ পাই, তাহলে ডায়েরি ছাড়াও প্রতিবেদন সম্ভব। তবে ডায়েরি পাওয়া জরুরি।’ কানাডায় পাঠানো এমএলএআর-এর ব্যাপারে দুদক চেয়ারম্যান বলেন, ‘কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে আমাদের অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি। এখনও রেসপন্স পাওয়া যায়নি। তাদের সম্মতি পেলেই এসএনসি লাভালিনের শীর্ষ দুই কর্মকর্তা রমেশ ও ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজনে কানাডা যেতে পারেন। তবে কানাডিয়ান কর্তৃপক্ষের অনুমোতি ছাড়া তাদের জিজ্ঞাসাবাদ সম্ভব নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন