somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শবে বরাত বলে কি কোন রাত আছে ?

০১ লা মে, ২০১৮ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদআত বলতে আমি সরল ভাষায় যা বুঝি তা হলো, এমন কোন আমল যা কিনা কোরআনে করতে বলা হয় নি এবং রাসুল (সঃ) সাহাবী বা তাবেঈনদের যুগেও কেউ করে নি পরবর্তী যুগে নতুন সংযোজিত, যা করলে অনেক সওয়াব হবে বলে মনে করা হয় । এক কথায় বিদআত একটি না জায়েজ কাজ ।

রাসুল (সঃ) রমজানের পর সবচেয়ে বেশি ইবাদত করতেন শাবান মাসে । এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, তার মধ্যে একটি হলো শাবান মাসের ১৫ তারিখের রোজা । অন্যান্য রাতের মত এই রাতেও তিনি নফল সালাত পড়তেন । প্রতি রাতের মত আজকের শেষ রাতেও আল্লাহ্ প্রথম আসমানে আসবেন বান্দার গুনাহ মাফ করার জন্য । সুতরাং রাসুল (সঃ), সাহাবী এবং তাবেঈন কেউই এই রাতকে বিশেষ রাত ভেবে আমল করেন নি । কোরআনেও এই রাতের ব্যাপারে কোন আয়াত নেই । কিন্তু আমরা এই রাতকে শবে বরাত নাম দিয়ে অনেক মহিমান্বিত ভেবে পালন করি । বিশেষ করে উপমহাদেশে এটি বেশি পালন করা হয় । বরাত কোন আরবি শব্দই নয় পার্সি শব্দ । রাসুল (সঃ) এর মৃত্যুর প্রায় ৫০০ বছর পর প্রথম শবে বরাত পালন করা শুরু হয় ।

আল্লাহ্‌ বলেন, ‘’আমি কিতাবে কোন কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করি নি’’ (সূরা আনআম, আয়াত- ৩৮)

রাসুল (সঃ) বলেন , যে ব্যক্তি এমন কাজ (আমল) করলো যে ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই তা বর্জনীয় (সহি মুসলিম )

বিদায় হজ্জের ভাষণে রাসুল (সঃ) বলেন , ‘’ আমি আজ ইসলাম ধর্মকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ‘’ ।

উপরের বাক্যগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে রাসুল (সঃ) জীবিত থাকতে ইবাদতের সমস্ত মাধ্যম আমাদের মাঝে উপস্থাপন করে গিয়েছেন । এখন আমরা যদি নতুন কিছু আমল ধর্মে অনুপ্রবেশ করাই তাহলে কি ধরে নেব রাসুল (সঃ) শবে বরাত সম্পর্কে আমাদের বলতে ভুলে গেছেন আর আমরা তার মৃত্যুর ৫০০ বছর পর সেটা আবিস্কার করে আমল করা শুরু করেছি ? (আস্তাগফিরুলাহ) ।
ভারত উপমহাদেশে প্রকৃত আলেমের চেয়ে ধর্ম ব্যবসায়ির সংখ্যা বেশি তাই অত্র অঞ্চলে ধর্মীয় বিদআতের পরিমাণও বেশি । রাসুল (সঃ) যেসব ইবাদত করেছেন বলে সহি হাদিস দ্বারা সাব্যস্ত আমাদের কেবল সেসব আমলই করার চেষ্টা করা উচিত । বাকি সব বর্জনীয় । আল্লাহ্‌ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুক ।

(লিখাটি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য নয় যে কোন ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন)
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ রাত ১২:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×