somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবারে ছেলেদের ব্যালেন্স করেই চলতে হয়

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা গ্রামে কেটেছে । গ্রামের অনেক সুন্দরের মধ্যে একটি মন্দ ব্যাধি হলো পারিবারিক কলহ । পারিবারিক কলহ শহরেও হয় তবে তার কারন , ধরন একটু ভিন্ন । উন্মুক্ত আকাশ সংস্কৃতির যুগে এসে শহর গ্রামের মানুশিকতার পার্থক্য দিন দিন কমছে । কি শহর কি গ্রাম সবাই সন্ধ্যা থেকে ভারতীও বাংলা সিরিয়াল বা হিন্দি সিরিয়াল গিলছে । বাড়িতে ছেলেদের হাতে রিমোট স্বাধীনতা প্রায় বিলুপ্ত তাই হরিদাস পাল হয়ে তাদেরও মাঝে মাঝে সিরিয়াল গিলতে হয় ।

ব্যতিক্রমী নামে একেকটি নাটক শুরু হলেও প্রতিটি নাটকের গন্তব্যস্থল বউ-শাশুড়ি, বউ-ননদ, পরকিয়া, একাধিক স্বামী বা স্ত্রী ইত্যাদি দন্দে গিয়ে ঠেকে ।প্রায় সব মা বোনেরা মনে করেন তারা সিরিয়াল শুধু বিনোদনের জন্যই দেখেন , এখান থেকে বাজে কিছু শিক্ষা নেন না ।একজন নারী মাসে গড়ে ৯০ ঘণ্টা সিরিয়াল দেখেন । একজন মানুষ প্রিন্ট মিডিয়ার চেয়ে ভিডিও মিডিয়ার মাধ্যমে বেশি তথ্য মস্তিষ্কে ধারণ করতে পারেন । তাই স্বীকার না করলেও সত্যি যে কিছু ভালো মন্দ দিক তাদের মাথায় গেঁথে যায় । কিছু সময়ের জন্য হলেও নিজের সাথে নাটকের কাহিনী মেলাতে থাকে । সূত্রপাত এখান থেকে

পিতা মাতা ভাই বোন আপনার সুখি পরিবার । আপনার বোনদের বিয়ে আগেই হয়ে গেছে , আপনি কিছু দিন পর বিয়ে করলেন । আপনি বিয়ে করার কিছুদিন পর বুঝবেন আপনার পরিবার সন্ধায় বসে বসে সিরিয়ালে কি গিলত । আপনি হয়ত মায়ের প্রতি সঠিক ভাবেই দায়িত্ব পালন করছেন তবুও মায়ের কাছ থেকে কিছু মন্দ শুনতে হচ্ছে । ছোটবেলায় মায়ের বকাবকির সাথে যা মেলে না , কথার টোনটা একটু ভিন্ন । কিছু দিন পর বোনেরাও মায়ের ভাষায় কথা বলা শুরু করবে ।আপনার কোন এক বোন নিজেকে পরিবারের খুবই অপরিহার্য একজন প্রমান করতে চাইবে । আপনার বোন জামাই আপনার বোনের কথা খুব মানেন , আপনার মা ভাবছে পেয়েছি জামাইয়ের মত জামাই কিন্তু আপনি যদি আপনার বউয়ের ৫০% কথাও মানেন পরিবার আপনার নামে বউয়ের চামচা বা গোলাম ট্যাগ লাগাতে সময় নিবে না । বাবা রা সিরিয়াল এবং বাস্তব দুই জায়গাতেই নিরীহ জীব । কারন তিনিও এক সময় এমন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছেন ।

আপনার বউ এই যুগের মেয়ে । বিয়ের কিছু দিন পরেই দেখবেন সে পরিবারের অল রাউন্ডার হতে চাইছে । মায়ের বোনের কেবল ভুল ধরতে চাইবে । তার কথার টোন এমন থাকবে যে সব কিছুতেই তার বাপের বাড়ির সমাজ এবং পরিবার ভালো ছিলো । প্রতিটি বউ ভাবে তার কলেজের বান্ধুবিরা তার চেয়ে অনেক ভালো আছে ।আপনার বউয়ের মতে সে এই পরিবারে খেটে মরছে ।

সিরিয়াল আমাদের এই শিক্ষাই দেয় বউ-শাশুড়ি, বউ-ননদ, বড় ভাইয়ের বউ এই সম্পর্ক গুলো খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ সম্পর্ক । এটা যেন খেলা, জিতে গিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় ।

বিয়ের পর প্রায় প্রতিটি ছেলেকে পরিবারের এই নয়া মেরুকরনের মধ্যে নিজেকে ব্যালেন্স করে চলতে হয় । সব ছেলে এই ব্যালেন্স করে চলতে পারে না তখন পারিবারিক কলহ সৃষ্টি হয় । এটা সব পরিবারের চিত্র না হলেও অন্তত বেশির ভাগের চিত্র এমন ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×