somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ দেশে প্রকল্প ব্যয় কি কেবল বেড়েই যাবে ??

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৬ সালের ১লা জুন সুইজারল্যান্ডে উদ্ভোদন হয় বিশ্বের বৃহত্তম রেল টানেল God Heart টানেলের। আল্পস পর্বতের নিচ দিয়ে যাওয়া ৫৭ কিমি দীর্ঘ এই টানেল নির্মাণ শুরু হয়েছিলো ১৯৯৬ সালে। ১৯৯৬ সালেই নির্ধারণ হয়েছিলো ২০১৬ সালের ১লা জুন টানেল উদ্ভোদন হবে এবং এর নির্মাণ ব্যয় ১২০০ কোটি মার্কিন ডলার। ২০ বছর ধরে কাজ চললেও একবারও বাড়েনি টানেলের নির্মাণ ব্যয় ও উদ্ভোদনের তারিখ !!!! রাষ্ট্রীয় স্থাপনা নির্মাণে সততা, নিষ্ঠার একটি উজ্জ্বল উদাহারন বলা যায় ।
সূত্র- প্রথম আলো (৫ জুলাই ২০১৬)

আমাদের দেশে এমন কোন দৃষ্টান্ত আছে কিনা সেটা একটা গবেষণার বিষয় হতে পারে । প্রতিটি প্রকল্পে কয়েকগুন ব্যয় বৃদ্ধি একটি নিত্য নৈমিত্তিক ঘটনাই বলা যায় এ দেশে । বিএনপি বা আওয়ামীলীগ দু দলই সমান পারদর্শী এই কাজে । আমাদের দেশের প্রেক্ষাপটে আসলেই ৪ হাজার কোটি কোন টাকা নয় ।

টঙ্গী-ভৈরববাজার সেকশনে ডাবল লাইন নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প। এক যুগ ধরে চলছে প্রকল্পটি। ব্যয় ৭২৪ কোটি টাকা থেকে এখন ২ হাজার ১৭৫ কোটি ৯০ লাখ টাকায় পৌঁছেছে।
সূত্র - নয়া দিগন্ত (২৩ জুন ২০১৮)

২০১৬ সালের মে মাসে শুরু হয় ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর-ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়ন’ প্রকল্প । ছয় হাজার ৮৫২ কোটি ২৮ লাখ টাকা মোট ব্যয় ধরে ওই বছরের ডিসেম্বর মাসে প্রকল্পটির বিশেষ সংশোধনী করা হয়। বর্তমানে তিন হাজার ৬৮১ কোটি টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় প্রায় ১০ হাজার ৫৩৩ কোটি টাকা ধরে প্রথম সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।
সূত্র- যুগান্তর (১৫ মার্চ ২০১৮)

২০১০ সালে নেয়া হয় ‘বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউটকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ’ প্রকল্প। ৫৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল; কিন্তু এরই মধ্যে দু’বার মেয়াদ বাড়িয়ে, দু’গুণের বেশি ১২২ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২০১৭ সালের জুনের মধ্যেও শেষ করা যায়নি কাজ। সর্বশেষ তৃতীয়বারের মতো আরও ৩ কোটি ১৮ লাখ টাকা বাড়িয়ে সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য আগামী একনেক বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এতেও শেষ পর্যন্ত যদি কাজটি শেষ হয়!
সূত্র - যুগান্তর (৪ ফেব্রুয়ারী ২০১৮)

এমন আরও অনেক প্রকল্প আছে যেগুলোর অবস্থা প্রায় এমনি । পদ্মা সেতুর ব্যয় বৃদ্ধির খবর ত এখন কোন খবরই নয় ! কারন এটা আমরা নিজেদের অর্থে করতে পেরেই তৃপ্তির ঢেঁকুর তুলছি ।

একশ্রেণীর অসাধু কর্মকর্তা, ঠিকাদার ও রাজনৈতিক নেতাদের পকেট কেবল ভারী হচ্ছে আর উন্নয়নের জোয়ারে ভাসতে নৌকার মাঝিকে চড়া মূল্য দিয়ে যাচ্ছে জনগণ ।


সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×