somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেজ যখন কুকুরকে নাড়ায় .।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিকে যদি ক্রিকেট খেলা হিসেবে মনে করি তাহলে আওয়ামীলীগ - বিএনপি কে ভারত পাকিস্তানের মত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দল মনে হত এক সময় । কিন্তু যুগ পাল্টেছে , পাকিস্তান এখন ভারতের সাথে পেরে উঠে না । আর বিএনপির অবস্থা আরও খারাপ, তারা এখন কেনিয়া মুখি দল ।

আওয়ামীলীগের একের পর এক রাজনৈতিক তীরের আঘাতে বিএনপি প্রায় জর্জরিত । যদিও অনেকে মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামীলীগ সংখ্যা লঘু দলে পরিণত হতে পারে কিন্তু তবুও একটি সফল রাজনৈতিক দল বলতে শুধু সংখ্যা গরিষ্ঠ জনমত বুঝায় না সাথে শক্তি, বুদ্ধিমত্তা এবং ঐতিহ্য থাকতে হয় । সে বিচারে আওয়ামীলীগ সফল একটি রাজনৈতিক দল । আওয়ামীলীগ কে রাজনৈতিক ভাবে মোকাবেলা করেই ক্ষমতায় আসতে হবে বিএনপিকে, যেখানে দয়া করুনার কোন জায়গা নেই । বিএনপিও ক্ষমতা ধরে রাখার সর্বচ্চ চেষ্টা করেছে ।

আপাত দৃষ্টিতে দেশের জন্য সফল সংলাপ খুব গুরুত্বপূর্ণ কিন্তু শেখ হাসিনার সংলাপের আমন্ত্রন বিএনপির জন্য একটি বিষাক্ত তীর । সংলাপ সফল হলো নাকি বিফলে গেলো সেটা জাতি পরে দেখবে কিন্তু এর ফলে বিএনপির নৈতিক পরাজয় হলো । আগে দেখতাম বিএনপির লেজে ধরে অন্য দল গুলো যেকোনো সংলাপে যেত আর এখন ডঃ কামালের গণফোরামের মত একটি মৌসুমি রাজনৈতিক দলের লেজে ধরে সংলাপে যেতে হচ্ছে । বিএনপি সারা বছর আলোচনার টেবিলে বসুন বলে বলে চেঁচালেও শেষ মেশ আমন্ত্রন পেল ঐক্যজোট । বোঝা যাচ্ছে আওয়ামীলীগ এখন বিএনপিকে গুরুত্বই দিতে চাচ্ছে না রাজনৈতিক কৌশল গত কারনে । সংলাপেও খালেদার মুক্তির দাবি পাত্তাই পাবে না ধরে নেয়া যায় ।

কয়েকটি ভবিষ্যৎ বানী করে লিখাটি শেষ করছি ।
১/ হয়ত আগামী সংসদে জাতীয় পার্টির মত গৃহপালিত না হলেও কার্যকরী বিরোধী দল হিসেবে থাকবে ঐক্যজোট ।
২/ হয়ত বিরোধী দল হিসেবে বিভিন্ন ইস্যুতে আওয়ামীলীগের কাছে গুরুত্ব পাবে গণফোরাম, নাগরিক ঐক্য এর মত দল গুলো ।
৩/ মামলার বেড়াজালে পরে খালেদা তারেক বিহীন বিএনপি ২০২৪ সালের মধ্যেই মুমূর্ষু অবস্থায় পতিত হবে ।
৪/ হয়ত ২০২৪ সালের মধ্যেই দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাহিরে থাকা তৃণমূল বিএনপি সমর্থকরা ঝাঁকে ঝাঁকে আওয়ামীলীগে ছুটবে ।
৫/ এ দেশের মানুষের কাছে খালেদা তারেকের প্রতি মানুষের যে আবেগ কাজ করে তা কামাল, মান্না বা আ স ম রবের জন্য সে আবেগ
কাজ করবে না ফলে ২০২৪ সালের নির্বাচনে আওয়ামীলীগের সামনে মৃত বিএনপি বা কামাল মান্নারা দাড়াতেই পারবে না ।
(কল্পনা প্রসূত বানী)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×