somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইম ম্যানেজমেন্ট

০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইম ম্যানেজমেন্ট কী

প্রতিদিনের মতো আজও সকালে আপনি ঘুম থেকে উঠলেন। আর ঘুম থেকে উঠে প্রথমেই তাকালেন দেয়াল ঘড়ির দিকে। দেয়াল ঘড়ি না হয়ে সেটি মোবাইল ঘড়ি বা টেবিল ঘড়িও হতে পারে। এরপর আপনি বাথরুমের দিকে পা বাড়ালেন। অতঃপর প্রার্থনা শেষে ব্যালকনি বা আঙিনায় কিছু এক্সারসাইজ করলেন। স্নান সেরে নিলেন। চটজলদি অফিসের জন্য রেডি হয়ে নিলেন। নাস্তাও সেরে ফেললেন। ব্যাগ হাতে নিয়ে অফিস বাসের জন্য নির্ধারিত স্থানে দ্রুত হেঁটে গেলেন। স্টাফ বাস এলে আপনি উঠলেন। অফিসে গেলেন। আবার সময়মত অফিস থেকে ফিরলেন। উপরের ঘটনা প্রবাহ সমূহ বিভিন্নজনের জন্য বিভিন্ন হবে। তবে এখানে দেখুন এই কাজগুলো স্বয়ংক্রিয়ভাবেই আপনার সামনে সাজিয়ে যাচ্ছে। প্রতিটি কাজ নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যাচ্ছে। আপনি এক স্টেজ থেকে পরবর্তী স্টেজে চলে যাচ্ছেন। কেন এমনটা হচ্ছে?

এমনটা হচ্ছে এইজন্য যে কাজ, কাজের উদ্দেশ্য এবং কাজের সময় নির্দিষ্ট। কেননা আপনাকে নির্দিষ্ট সময়ে অফিসের স্টাফ বাস ধরতে হবে। নিচে দেখা যাক উপরের কাজগুলো সাজালে কেমন দেখায়

১। ঘুম থেকে ওঠাঃ ৫-১৫টা

২। বাথরুমঃ ৫-১৫টা-৫-৩০টা

৩। প্রার্থনাঃ ৫-৩০টা-৫-৪৫টা

৪। এক্সারসাইজঃ ৫-৪৫টা-৬-১৫টা

৫। স্নানঃ ৬-১৫টা-৬-৩৫টা

৬। রেডিঃ ৬-৩৫টা-৬-৪৫টা

৭। নাস্তাঃ ৬-৪৫টা-৭-০০টা

৮। হাঁটাঃ ৭-০০টা-৭-১৫টা

৯। বাসে ওঠাঃ ৭-২০টা

১০। অফিস পৌছাঃ ৭-৫০টা

এখানে ১০টি সময়ের মধ্যে একটিমাত্র সময় আপনার প্রতিষ্ঠান থেকে সেট করা। বাকী ৯টি সময়ই আপনি সেট করে নিয়েছেন। অর্থাৎ ৯টি কাজ আপনিই সেট করেছেন এবং প্রতিটি কাজের জন্য আপনিই সময় বরাদ্দ দিয়ে অলিখিত ডেড লাইন সেট করে নিয়েছেন। এই যে নিয়ন্ত্রিত সময় এবং যথাযথ কাজের তালিকা সেটিং এটাই টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা।

সময় ব্যবস্থাপনাকে নিজের জীবনের অংশ করে তুলুন। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট নাও করেন আপনার জীবন চলবে। তবে তা সংক্ষিপ্ত, অসার, এলোমেলো। আপনার জীবনকে আনন্দময় করে তুলবে সঠিক সময় ব্যবস্থাপনা।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ৮:১২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×