somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সততা ও সময় ব্যবস্থাপনা

০৬ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে শিরোনাম দেখে প্রশ্ন রাখতে পারেন সততার সাথে সময় ব্যবস্থাপনার আবার সংযোগ কিসের? সততা সময় বাঁচায় । মিথ্যা আপনার সময় এমনকি জীবনকে ধ্বংস করতে পারে। তাই সত্যবাদীতা ও সততার সাথে সময় ব্যবস্থাপনার সংযোগ রয়েছে। যারা সত্য কথা বলেন তারা টাইমকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। এই যে আপনাকে প্রশ্ন করা হলো আপনি এখন কোথায় আছেন? আপনি জবাব দিলেন- আমার বিদ্যুৎ অফিসে যাবার কথা ছিল। আমি এইমাত্র সেখানে পোঁছে গেছি। আসলে আপনি হোটেলে আড্ডা দিচ্ছেন। সত্য বলার প্রবণতা একজনকে টাইম বাঁচাতে শিখায়। একজন যতবেশি মিথ্যা বলবেন তত বেশি টাইম লস করবেন। কথায় আছে একটি মিথ্যা কথা ঢাকতে ১০টি মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা বলতেও সময় লাগে।

সাধারণত মিথ্যা বলা হয় অপ্রয়োজনীয় কাজকে অপ্রকাশিত রাখতে। গোপনীয় কাজকে ঢেকে রাখতে মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যা বলতে হয় ক্লাস বাদ দিয়ে সিনেমায় গেলে। গল্পে মগ্ন হয়ে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারলে। ‘রাস্তায় জ্যাম ছিল’ এই অজুহাত দিয়ে আপাতঃ বসকে শান্ত করলেও আপনি নিজের ক্ষতি করলেন। এইসব মিথ্যায় আপনার জীবন থেকে হারিয়ে যাবে কয়েক শত ঘন্টা।
টাইম ম্যানেজমেন্ট আপনাকে সত্যবাদী করে তোলে। যত বেশি সততার চর্চা করবেন তত বেশি দক্ষ সময় ব্যবস্থাপক হতে পারবেন। মিথ্যাবাদীদের স্বাভাবিকভাবেই সময়জ্ঞান কম থাকে।

অসুস্থ না হয়েও বললেন ‘অসুস্থ’। অসুস্থতা প্রমাণের জন্য বাড়ীতেই বসে রইলেন। অযথা ছুটি কাটানো আপনার অভ্যাস। ৩দিনের ছুটি নিয়ে বাড়ি গেলেন। আর ইচ্ছে করে ৪ দিন ছুটি কাটিয়ে এলেন। । ৩দিনের ছুটি নিয়ে ৪দিন কাটালেন। বললেন- রিটার্ণ টিকেট পাইনি। অথবা অসুস্থ হয়ে পড়েছেন। আপনি নিজের ক্ষতি করলেন। আপনার উপর বিশ্বাসহীনতা তৈরি করলেন। মূল্যবান সময়কে কাজে লাগাতে সত্যের চর্চা করা আবশ্যক।
হোম ওয়ার্ক হয়নি কেন - এই প্রশ্নের উত্তরে অন্তর জানাল- বাসায় বিদ্যুৎ ছিলনা। টিচার পরের দিনের হোম ওয়ার্কের সাথে আজকেরটিও দিতে বললেন। বিদ্যুৎ না থাকার বিষয়টি সত্য ছিল না। অন্তর কম্পিউটার গেমে নেশাগ্রস্ত ছিল।

অনেকে ফেসবুকে ফেক আইডি খুলে চ্যাটিং-এ অভ্যস্ত হয়ে পড়েন। মিথ্যা কথা বানানোর জন্য তাদেরকে অনেক সময় দিতে হয়। প্রতিটি মিথ্যা তাদের অনেক ঘন্টা সময় খেয়ে ফেলে।

তাই সময় থাকতেই সততার চর্চা করুন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×