সম্প্রতি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে আমার চোখ পড়লো। সেখানে লেখা দেখলাম "ফ্রি ইন্টারনেট"। দেখলাম বেশ নামীদামী লোকজন সেটা উদ্বোধনও করেছেন। এই "ফ্রি ইন্টারনেট" বিষয়টির মুল ফান্ডা হচ্ছে internet.org প্রকল্প।
এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে - ৭ টি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার কোম্পানি এবং ফেসবুক মিলে স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটি অফার দিয়েছে। যেই অফারের মাধ্যমে এসব দেশের লোক ফেসবুক সহ নির্দিষ্ট কিছু সাইট ফ্রি ব্রাউজ করতে পারবে। কিন্তু সেই হাতে গোনা সাইটগুলো ছাড়া, ইন্টারনেটের অন্য সব সাইট ভিজিট করতে হলে, গ্রাহককে ইন্টারনেটের বিল কড়াই-ক্রান্তিতে পরিশোধ করতে হবে।
এই ক্যাম্পেইনকে "ফ্রি ইন্টারনেট" বলা মানে সরাসরি প্রতারণা। প্রতারণামূলক ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের অর্থ লুট করা। এই সামান্য সুযোগটিকে "ফ্রি ইন্টারনেট" বলে প্রচার করে জনগণকে প্রতারিত করছে দেশের স্বনামধন্য টেলিকম কোম্পানি। কারণ ফ্রি ভেবে জনগণ ইচ্ছেমত ইন্টারনেট ব্যাবহার করবে। আর সেই সুযোগে তারা গ্রাহকের টাকা কেটে নেবে। সব গ্রাহকের সচেতন হবার আগেই এভাবে অপারেটর হাতিয়ে নেবে শত শত কোটি টাকা। এসব কোম্পানি প্রায়ই জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের অফার দেয়। আর আইন থেকে বাঁচার জন্য অফারের শেষে মাইক্রোস্কোপ দিয়ে পড়ার মতো অক্ষরে লেখে *শর্ত প্রযোজ্য !!!! আবার এরাই বিদেশি বিনিয়োগকারী হিসেবে পুরষ্কার নেয়া, বিরাট কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশিদের উদ্ধার করার গর্ব করে, বাংলাদেশে বিরাট উন্নয়নের দাবীদার সাঁজে !!! আমাদের দেশের কিছু দালালরা সেটা প্রচারের কাজ করে। আমার বেদনার যায়গাটা হচ্ছে - এরকম অপারেটররা বিদেশি বেনিয়া কোম্পানি। তারা ছলে-বলে-কৌশলে মানুষকে লুট করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজের স্বনামধন্যমানুষেরা এসব সার্ভিস উদ্বোধন করতে
যান কিভাবে? স্বীকৃতি দেন কিভাবে?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


