somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসমাপ্ত গরুর রচনা

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাউদ্দিনের সাথে আমার পরিচয় ক্লাস টু’তে। পশ্চিম ভূতের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। আমরা তাকে সালাউদ্দিন বলতাম না; বলতাম―ছালাকাডা। সে মিটমিট করে হাসতো। রাগ-ক্ষোভ প্রকাশ করতো না। এমনকি কাদের বিশ্বাস স্যারের গড়পড়তা বেত খেয়েও তার কোনো বিকার হতো না। আমরা সরল হাসি মুখে একজন হাসি-কান্নাকে গুরুত্বহীন মনে করা বালককে দেখতাম।
সালাউদ্দিনকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করতাম। শৈশবের সেইসব হাস্যকর চিকিৎসায় পাদের লটারীও বাদ যেত না। নিদোষ হয়েও বারবার পাদের লটারী জিতে নিতো সে। বলা ভালো আমাদের কৌশল তাকে জিতিয়ে দিতো। আমরা হাসতাম। টিটকারি করতাম। সালাউদ্দিন নির্বিকার। পড়ালেখা কিংবা অন্যসব খেলার চেয়ে তার আগ্রহ ছিলো কুস্তিতে। রোজ রুটিনের অংশ হিসেবে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমরা মারামারি করতাম। সালাউদ্দিনের বিপরীতে আমরা দু’জন। আমি আর চাচাতো ভাই মাসুম। তখনও জিতে যেতো সে। রেফারির ভূমিকায় থাকা অগ্রজ সরোয়ার ভাই আমাদের শান্তনা দিতেন। আমরা মলিন মুখে বাড়ি ফিরতাম। আর পরের দিন জেতার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করতাম।

তারপর বহুদিন―বহুবছর আর সালাউদ্দিনের সাথে মারামারি হয় না। দেখা কিংবা কথাও হয় না তেমন। বরাবর জিতে যাওয়া সালাউদ্দিন এসএসসি পাশের আগে লেখাপড়া ছেড়ে দিয়ে আবারও জিতে যায় ! আর আমি, মাসুম সরকারি-বেসরকারি লেখা পড়ার চাপে পিষ্ট হতে থাকি। হারতে হারতে কুজো হয়ে যাই। যেন হারতেই জন্মেছি আমরা ! আমাদের অবসর নেই কোনো―

শুনেছি শৈশব ছাড়িয়ে কৈশোর কিংবা ফুটতে থাকা কাঁচা যৌবনে সাঁতারের প্রতি আগ্রহ তৈরি হয় তার। জীবনের পথ-মত, মুগ্ধ সবুজ, ফলের মাঠ সাঁতরে এগিয়ে যায় দূরবীন রাখা ভোরে। দুপুরের কর্কশ
যাপন আর ফুলেল সন্ধ্যায় সাধ্যের ফুয়েল নিয়ে দৌড়ে যায় বিস্তর। সেখানে কোনো বিদ্যালয় নেই। একাকী সালউদ্দিন―অদ্ভূত নিঃসঙ্গতায় লেপ্টে রাখে সুখ।

আমার বন্ধু সালাউদ্দিন―পুরুস্কারপ্রাপ্ত সাঁতারু। সাঁতারের লোভে খাল-নদী পেড়িয়ে আসমান ছুঁয়েছে এখন। শৈশবে যারা জেতার অভ্যাস করে তারা হয়তো সারা জীবনই জিতে যায়। লটারীর ক্ষোভ আটকাতে পারে না তাদের―ক্লাস ফোরের বই হাতে পৌঁছে যায় চাঁদ-তারার গ্রামে । পশ্চিম ভূতের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। অবশিষ্ট লটারি নিয়ে বসে থাকি আমি―আমরা। ফেরে না সে। তার এখন নতুন স্কুল। পুরতন রেফারি। আর চির-পরিচিত কাদের বিশ্বাস স্যার। সবাই জিতে গেছে তারা। আগে কিংবা পরে।

আমার হাতে নিঃসঙ্গ লটারী। অসমাপ্ত সাঁতার। আর খরচ অযোগ্য কিছু অদ্ভূত স্মৃতি। মুখে মুখে লেপ্টানো হারের লজ্জা । তবু সালাউদ্দিনের সাথে দূরত্ব নেই আমাদের। নেই কোনো লটারীর কৌশল কিংবা হার-জিতের প্লান। সে এখন অনেক আপন আমাদের। সে এখন সমুদ্র সাঁতরায়। আকাশ সাঁতরায়।

সানাউল্লাহ সাগর
১০ জুন ২০২০ খ্রি., ধানমন্ডি, ঢাকা।

[ গত মে মাসে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়া বাল্যবন্ধু সালাউদ্দিনের প্রতি... ]
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×