somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

তোমরা যারা পাকিস্তানকে ইসলামের ধারক ও বাহক বলে মানো

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমরা যারা পাকিস্তানকে ইসলামের ধারক ও বাহক বলে মানো এবং সাচ্চা ইসলামিক দেশ দোহাই দিয়ে খেলার সময় পাকিদের সমর্থন কর।
শুক্রবার পবিত্র বার, ২৬ শে মার্চ ভোরে হত্যাযজ্ঞ চলছিল সেইটা কিন্তু শুক্রবার ছিল। আচ্ছা শুক্রবার পবিত্র বার, তাই বলে সেইদিন গনহত্যা করতে একটুকু হাত-পা কাপে নি ইসলামের স্বঘোষিত ধারক ও বাহকদের?
এরপরে আসি। আজকেও শুক্রবার। আজ বলব আরেক শুক্রবারের কথা। ২ এপ্রিল ১৯৭১। স্থান জিঞ্জিরা, কেরানীগঞ্জ।
তো চলুন ফিরে যাই সেইদিনে। ২৫ মার্চের কাল রাতে ঢাকা শহরকে নরক করে দেওয়া হয়েছে। যে কয়জন মানুষ ছিল, কার্ফু উপেক্ষা করে লুকিয়ে ঢাকা ছাড়তে শুরু করে, এবং দিকে দিকে মানুষ এসে আশ্রয় নেয় বুড়িগঙার ওপারে কেরানীগঞ্জ জিঞ্জিরাতে।
কেরানীগঞ্জ জিঞ্জিরা হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল সেসময়। সুতরাং" কাফের নিধন দিবস" হিসাবে বেছে নেওয়া হয় শুক্রবার, ২ এপ্রিল ১৯৭১।
১ তারিখ মধ্যরাতের থেকে সৈন্য সমাবেশ হয় কেরানীগঞ্জ এর চারপাশ জুড়ে। মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন মসজিদের ছাদ থেকে ভোর সাড়ে পাঁচটারর সময় ফায়ারপ্লে ছুড়ে গনহত্যা শুরু করে পাকিরা। একটানা নয় ঘন্টা, দুপুর আড়াইটা পর্যন্ত, যাকে যেভাবে পেরেছে, দুই মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ কেউ বাদ যায় নি। আট থেকে আশি কোন মেয়ের ইজ্জত রাখে নি। উপর্যুপরি ধর্ষন করেই মেরে ফেলা হয়।
কোন কোন সুত্র মতে সেদিন আনুমানিক দুই থেকে আড়াইহাজার মানুষ নিহত হয়।
ঘরবাড়ি মসজিদ মন্দির গান পাউডার ছিটিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইসলামের ধারক বাহকদের হাতে থেকে শেষ পর্যন্ত মসজিদের মত পবিত্র জায়গা রক্ষা পায় নি। হায়রে, পবিত্র দিনেই মসজিদের মাথার ছাদ থেকে মানুষ মারার নির্দেশ দেওয়া হল।
অথচ পরদিন মর্নিং হেরাল্ডের শিরোনাম "জিঞ্জিরায় দুষ্কৃতিকারী দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন"
পিটিভির ধামাচাপা দেওয়া খবর "বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এর জিঞ্জিরায় দুষ্কৃতকারী দের বিরুদ্ধে দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যবস্থা গ্রহন"
হুম ৯০ বছরের বৃদ্ধ, ২ মাসের মেয়েও তো দুষ্কৃতিকারীই ছিল, ইসলামের শত্রু ছিল, তাইনা?
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×