যাত্রা শুভ হোক
ভেসে যাও তুমি নষ্টালজিক ভ্রমণে
জানলায় থমকে যাক অপরিচিত বাতাস,
পুরান এ্যলবামের আয়তনে দূরেই পরিচিত আকাশ
ঘোরের মাঝে অগোচরে বুঝবে,এ নিতান্তই অতীত ভ্রমন
হাজার ভ্রমনের রচনা লেখা হয় না যেমন
তবুও শুভ হোক এ অনন্ত যাত্রা।
আমি পৃথিবীর প্রান্ত থেকে এ কামনাই করি
এই এ্যালবমে লুকিয়ে রাখা পৃথিবী আমার
আমারি পৃথিবী আজ পথ ভুলে আমারই দূরে
তুমি আমার কালের ধুলো,মিশে থাকা ডায়রীতে
তোমাকেই আমি ভাবনা করি,সকল স্রোতের বিপরীতে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




