somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

একজন আতিউর রহমান ও আমাদের দায়বদ্ধতা

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"...এ কথা ঠিক যে দেশের স্বার্থে অর্থ চুরি যাওয়ার বিষয়টি আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে একটু পরে জানিয়েছিলাম। তবে দেশের স্বার্থেই সেটা আমি করেছি। কারণ সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে গেলে আরও সাইবার অ্যাটাক হওয়ার আশঙ্কা ছিল..."
"...“আমি প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। আমি সাত বছর দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ ব্যাংককে সন্তানের মতো মনে করেছি। রিজার্ভের ২৮ বিলিয়ন ডলার থেকে অর্থ চুরি হোক- এটা আমি কখনও চাইনি..."
-- পদত্যাগের অপেক্ষায় থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
"...একজন মানুষ এবং একজন "মাল" এর মধ্যে পার্থক্য কী জানেন? একজন মানুষ ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার মতো সৎসাহস রাখেন, আর একজন "মাল" ব্যর্থতা কাকে বলে, সেটা বুঝতেই পারেন না..."
শেয়ারবাজার, হলমার্ক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক- শব্দগুলো আমরা ভুলেই গিয়েছিলাম। ওই ঘটনাগুলো একেকটি অনেক বড় জালিয়াতির। অথচ কেউই পদত্যাগ করেননি। ফলে শব্দগুলো ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
আজ মনে করিয়ে দিলেন ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজ পদত্যাগ করেছেন। রাখাল বালক থাকতেন, সে-ই ভালো ছিলেন। কেন যে শুধু শুধু চাতুর্যের দেশের গভর্নর হতে গেলেন!
গতকাল থেকে অর্থমন্ত্রীর মেজাজ ভালো নেই। গণমাধ্যমকে এড়িয়ে চলাটা তাঁকে প্রশ্নবিদ্ধ করবে। দুদিন ধরে টাকা উদ্ধার নিয়ে তার বরাতে যত খবর বেরোয়নি, তার চেয়ে ঢের বেশি বক্তব্য এসেছে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক।
কিছুক্ষণ আগে মন্ত্রী নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থসচিব ফজলে কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে।
আতিউর রহমানের পদত্যাগ থেকে শুরু করে নতুন গভর্নর নিয়োগ প্রক্রিয়াটি যত দ্রুত হয়েছে, লুট হওয়া টাকাটা যেন ততটাই দ্রুত উদ্ধার হয়। দেখার বিষয়, বাকি কাজটাতে অর্থমন্ত্রীর দ্রুততা এবং আন্তরিকতা কতখানি থাকে।

অন্যায় সবাই করে দায়বদ্ধতা নিয়ে পদত্যাগ করে কতজন?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×