somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-১৪

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়াবতী,
শুনছো?তোমায় আমি কত না জায়গায় খুঁজে মরি,বইয়ের পাতায় পাতায়
ছড়িয়ে থাকা মুগ্ধতার ভেতরে,গরমের ঝা চকচকে রোদের মধ্যে সেই নিশ্পাপ পথ শিশুদের মধ্যে,আমার ভিরের মাঝে ক্ষনিকের স্বপ্নের মাঝে।
যখন মুগ্ধ হতে হতে হারিয়ে যাই,যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যায়,পথ শিশুটা বিদায় নেয়,তখন মনে হয় তোমায় গিয়ে বলি,আর ফিসফিস করে,
"মায়াবতী, শুনছো?
চোখের পাতায় তোমায় লুকিয়ে রাখি।আচ্ছা কোন এক অবসরে যখন মন খারাপ করা দুপুর আসে,কলমটা ঠোঁটে ঠেকিয়ে যখন গভীর কোন চিন্তায় ডুবে থাক,অথবা খাতায় হিবিজিবি আঁকো তখন হঠাৎ করে কেউ কানে এসে ফিসফিস করে বলে,তোমার আঙ্গুল কে জড়িয়ে খুব অধিকার নিয়ে,অথবা এক অজানা দীর্ঘশ্বাস ফেলে বলে,"মায়াবতী, শুনছো?
তোমার প্রতিটা শাড়ির রঙ্গে আমি মুগ্ধ হই,সে লাল হোক, সবুজ কিমবা হলুদ প্রতিটার মাঝেই আমি আমার দেশকে খুঁজে পাই।ঠিক তেমনই খুঁজে পাই শুদ্ধতমা তোমাকে,দেশের প্রতি মায়ের প্রতি যেমনটা ভালবাসা কাজ করে আর ঠিক ততটাই ভালবাসা কাজ করে তোমাতে।তাইতো আমি তোমায় বলি চারুলতা নন্দিনী।আমি হয়ে যাই নন্দন কানন,তুমি আমাতেই আটকে থেকে,এই ইচ্ছে থাকবে জনম ভর।
বসন্তের এলোমেলো বাতাসে তুলোর মত মেঘেদের ভিড়ে যখন আনমনে গুনগুন করে গেয়ে উঠি রবি বাবুর কোন গান,ঠিক তখন কিছু বাতাস এসে আমায় পরম শান্তি দিয়ে যায়,কি মিষ্টি সে গন্ধ,মনে হয় আমার একমুঠো বাতাসে তুমি মিশে আছো।ঠিক তখনই ইচ্ছে করে ছুটে গিয়ে জাপটে ধরে বলি,"মায়াবতী, শুনছো?অনেক ভালবাসিতো।আমি তোমার মায়াতেই বেঁচে আছি।
তুমি কি বুঝতে পার,কোন কোন বিষণ্ণতার গল্প পৃথিবীর কাউকেই বলা যায় না, অদ্ভুত সেই বিষণ্ণতা, বিচিত্র সেই মন খারাপ,মাথার ভেতর "ভাল্লাগেনা" নামের পোকারা মাকড়শার জালের মত এলোমেলো জাল বুনতে থাকে,সেই জালে হাসি আর আনন্দগুলো আটকে যায় !!
দুঃস্বপ্নের মত কিছু সময় আসে মাঝে মাঝে,তখন আনমনে বিড়বিড় করতে করতে ভাবি স্বপ্ন দেখি ভাবি এই বুঝি তুমি এসে বললে আমি আছিতো।মেয়ে আমি তোমাতেই ডুবে আছি,তোমায় নিয়েই পথ চলি,তোমাকে পাশে চাই এক জনমে।
খুব বেশি কিছু না,এক জীবনে সকল ব্যার্থতার গল্পগুলো মুছে দেয়ার জন্য হলেও,মাথা খারাপ করা পূর্নিমার আলোয় রাত ভর ডুবে মরার জন্য হলেও,বৃষ্টিতে হুট খোলা রিক্সায় ভিজে জ্বর বাধানোর জন্য হলেও তোমায় দরকার , খুব খুব বেশি দরকার !
মেয়ে ভালবেসেছি তোমাকে,মজে আছি তোমাতে,তোমাকেই চাই,এখানে কোন ইফ অর বাট নাই।তোমায় ভেবেই গানটি গুনগুন করে গাই

"জানি অামি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর তুমি অার অামি মাঝে কেহ নাই কোন বাধা নাই ভূবনে.. নয়ন তোমারে পায় না দেখিতে,রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমাকে পায়না চিনিতে রয়েছ হৃদয়ে গোপনে..."
তোমার পাগল
মেঘবালক
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×