somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-১৫

২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়াবতী ,
আর কেউ না জানুক তুমিতো জানো। তোমার ঐ মায়ারী চোখের দিকে তাকিয়ে যে যে কেউ জমে ক্ষীর হতে বাধ্য।
যখন তুমি আনমনে ঘরের আয়নায় ভেঙ্গচী কাটো বাচ্চাদের মত করে । হয়তো বা মন খারাপের দিন গুলোতে চুপটি করে বসে ভাব আনমনে।আমি কল্পনায় অনুভব করি এমনটা আর দ্বিতীয়টা কেউ হয় না,আমি মায়াবী গভীর আঁখির মাঝে চেয়ে থাকি চোখ নামাতে পারি না ।
জানো আমার খুব ইচ্ছে তোমার হাত সাজিয়ে দিবো লাল সবুজ চুড়িতে।শরীর জুড়ে জড়িয়ে থাকুক লাল শাড়ি।গালে পড়ুক চন্দন ।সারা শরীর জুড়ে লেগে থাকুক মিষ্টি একটা গন্ধ।আমি তার চার পাশে ভ্রমরের মত ঘুরঘুর করব।
আমার প্রতিমুহূর্তের নিশ্বাস আর হৃদয়ের ছোট ছোট স্পন্দনের মালিকানা চলে যায় তোমার কাছে আবার পরক্ষনে আসে ফিরে ।কারণ ,আমি তোমাকে কিছুতেই হারাতে চাইনা,কিছুতেই না।
দূর থেকেও প্রতি মুহূর্তে তোমাতেই মেতে থাকি।এতটা ভালবেসেছি যে তুমি দস্যু হয়ে হানা দাও আমার হৃদয়ের অঙ্গনে,সূক্ষ ভালোবাসার মায়াবী অংকনে ।
তোমার চোখে কন্টাক্ট লেন্স লাগবে না।এত মায়াবী বড় কালো চোখ হরিণীর হয়।জানি তোমার স্বপ্নের রাজকুমার হবার সাধ্য নেই । তবুও হৃদয়ে একটা নাম লিখেছি,তোমারই নাম,রাজকুমার আমি নই
তবুও ,
ইচ্ছেপূরনের বাড়াবাড়ির এই জগতে তোমাকে নিয়ে পালিয়ে যেতে ইচ্ছা করে দূর অজানায়, নিজেকে মেঘবালক ভাবতে বড় ইচ্ছে করে ।তোমারই মেঘবালক।
জানো আগে কখনো তোমায় নিয়ে ভাবিনি।না ছিলে আমার রাত্রি দিবা জাগা স্বপ্নে।কখনো মনে হয়নি আগে সব চাওয়া পাওয়ায় তুমি !
মনে হয়নি তুমি হতে পার আমার স্বপ্নের রাজকন্যা।তবু কিভাবে যে চুপি চুপি আমার মনে বাসা বেঁধেছে ! আমার অজান্তে বেঁধেছে ! কখন বেঁধেছে এতটুকু বুঝতেই পাইনি।
শুধু এতটুকু বুঝেছি আমি আজ তোমাতে অভ্যস্ত হয়েছি।এখন তোমাকে ছাড়া সব কিছুই যেন অর্থহীন মনে হয়।বিকেলের আড্ডা,কফি খাওয়া পুরান ঢাকার শত রকমের খাবার,বুড়িগঙ্গা নদিতে নৌ ভ্রমন সবই অর্থহীন মনে হয়।তুমি আজ আমার অনুভুতি। আমার সব চিন্তাকে যেন আচ্ছন্ন করে আছো তুমি যেন এক নেশা লাগা পৃথিবী,যেই তুমিকে আমি আগে কখনই দেখিনি সেই তুমিতেই আজ আমি মজে আছি।
নিজের অজান্তে আমি তোমাকে নিয়ে ভাবি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রোজ রোজ কত চিঠি লিখি!
আজ বলব আমি তোমাকে কত ভালোবাসি কি চিন্তা করি। আমি না ইলিশ মাছ খুব পছন্দ করি, আমার এক টুকরো ইলিশে দুই টুকরো তুমি লেগে থাকো। তোমার চোখের পাতায় বসে আমি পৃথিবী দেখি।
আমি হরর মুভি খুব পছন্দ করি,এক সন্ধ্যায় আমার কাঁধে বসে চলবে তোমার হরর মুভি দেখা। তুমি খুব ভয় পাবে ! পিশাচের ভয়ে আমার শার্টের কলারে লুকিয়ে পড়বে তুমি
গভীর রাতে যখন তোমার চোখে অভিমানের সাইক্লোন উঠবে। ১০ নম্বর বিপদ সংকেত ছুই ছুই তখন আমি নাহয় ফুল নিয়ে তোমার সামনে আসব। পকেটের খুচরো টাকা দিয়ে কেনা সেই ডাটাআলা রক্তগোলাপ। তুমি ছিঁড়ে টুকরো টুকরো কোরো কথা দিচ্ছি তাতে ভালোবাসা তিন টুকরো হবেনা কখনই।
আবার যেদিন ভালোবাসার মিছিল হবে তোমার হৃদয়ের একমাত্র সনের দাবীতে জঙ্গী মিছিল হবে সেদিন আমি মিছিল নিয়ে চত্বরে ছুটে যাব,সেদিন তুমি পুলিশ হয়ে শাড়ির আঁচলের বাড়ি দিও,সেই আঁচলের বাড়িতে আমায় বেহুশ কোরো। কথা দিচ্ছি, তাতে ভালোবাসা হুঁশ হারাবে না।কখনই না,এই আমি আধ পাগলাটা সবসময় তোমায় বেহায়ার মত ভালোবাসব!কারন আমার আমিতে আজ শুধু তুমি!
ইতি ,
মায়াবতীর বখাটে মেঘবালক
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×