তুমি বুঝতে পারো যদি
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার চুপটি করে থাকা
তুমি বুঝতে পারো যদি
তবে মনের ভেতর জল ঝরাতো
খরস্রোতা নদী
তবে ডুবতে বিনোদিনী
বুঝতে আমি,
তোমায় কেমন
আপন করে চিনি!
যখন ভোরের প্রথম আলো
ঝরে শিশির কনার সাথে
যখন সন্ধ্যা চাঁদের আলো
এসে হাত ধরে নেয় রাতে
মায়ের কোলে যখন শিশু
তার অবাক হয়ে দেখা
যখন একটি চড়ুই পাখী
বসে কার্নিশেতে একা
যখন বৃষ্টি টাপুর টুপুর
সাথে বাজতে থাকা নুপুর
যখন চিলেকোঠার টিনে
বাজে মৃদঙ্গ তাল ঝুমুর
সেই চন্দ্রস্পৃষ্ট হওয়া
বিজন মোহন দহন ক্ষনে
তুমি আগুণ, আমি সলতে হয়ে
সাগর সন্তরনে।
তোমার অস্ফুট ছন্দে
না বলার আনন্দে
জড়াই পৃষ্ঠ পালংকে
ভুলে মেলানো অংকে
মৃত্যু কেমন এখন জানি
যখন তোমাতে হই শুণ্য
আমি তোমার জন্য পাপের সংগে
বদল করি পুণ্য।
জানি পথেই আছি শুধু
হাটি কেবল তোমার পাশে
পথিক জানে পথের দিশা
পথেই বসবাসে।
আমি স্বর্গ বিলাই হেসে
তোমায় শুধুই ভালবেসে
অধরা সুখ য়ায়না ধরা
একলা অবশেষে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন