somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-২৩

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘবালিকা,
" তুমি একটু হৃদয়ে উকি দিয়ে দেখতে পারবা?"
কতবার ফেসবুকের এপাশ থেকে তোমাকে দেখে হৃদয় হাহাকার তা যদি তুমি বুঝতে। কারণটা যে তুমি ভাল করেই জানো। আমার দিনটাইযে তোমাকে দিয়ে শুরু হয় আর রাতটা তোমাকে দেখে চোখ বন্ধ করি। আমাদের মধ্যে কতই না সময়ের দুরত্ব তবুও আমি ভাবি একসময় যে দুরত্ব আমি দ্রুত গতিতে পাড়ি দিব।আমার নিউরণের প্রতিকোনায় তুমি জমে আছো।তুমি যদি একবার ফিরে তাকাতে?
" শিরোনাম হতে পারে এই মুহূর্তের তাজা খবর বা ব্রেকিং নিউজ"
আমি অবাক হই, কারণ এই মেয়েটাকে ঠিক কিছুদিন আগেও আমি চিনতাম না অবশ্য এখনও যে খুব বেশি চিনি তাও নয়।কিন্তু প্রতি মিনিট প্রতি সময় তুমি উকি দিয়ে যাও আমার কাছে।খুব ইচ্ছে করে কোন এক বৃষ্টিতে তোমাকে বারান্দায় আসতে বলি।তারপর ছোট্ট নীল টিপ আর খোলা চুলের একটা অপ্সরীকে দেখি দাড়িয়ে থাকুক সেই বারন্দাতে।তুমি খুব যত্ন করে আমার পছন্দমত নিজেকে তৈরি করার জন্য কিছু সময় চেয়ে নাও। এমন আবদার প্রায় প্রতিদিনই করব কিন্তু আর প্রার্থনায় প্রতিদিন বৃষ্টি নামাবো।খুব ইচ্ছে কোন এক জনবহুল শহরের ব্যাস্ত মোড়ে চিৎকার করে বলে দি ভালবাসি তারপর তো ইতিহাস।হয়তো কালের পরিক্রমায় ইতিহাসের পৃষ্ঠায় ধুলো জমে, ভুলে যাওয়াটাও এই শতাব্দিতে খুব সহজ একটা বিষয়।তবু এই আমি দাঁড়িয়ে থাকব শত তম বর্ষ তোমাকে পাবার অপেক্ষায়,আর হাতে থাকবে বড় ডাটা সমেত লালগোলাপ।
খুব ইচ্ছে তুমি এসে পিছু থেকে ডাকবে'অরু"
ঘুরে তাকাব আমি,এই মায়াময় কণ্ঠস্বর শুনার পর একটা প্রশান্তি বয়ে যাবে আমার শ্রাব্যতার সীমা বেয়ে।তোমার ললাটে নীল টিপ শোভা পাবে আর চুলগুলোও খোলা।তারপর একটা ইতিহাস লেখা হবে দেয়ালে দেয়ালে শুভ মঙ্গলে কোন গান বা কবিতায়,যে কবিতার বা গানে পিতা আমি আর জননী তুমি।তোমার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যাবে তোমার হাসিতে।শোন তোমাকে কিন্তু মাঝে মাঝে আমার যন্ত্রণা পোহাতে হবে। আমি বড্ড যন্ত্রণা দিব,তবে তা ভালবাসার যন্ত্রনা আর একটা আস্ত পাগল হবো তোমারই জন্যে।তোমার এক মিনিটের অনুপস্থিতি আমি মোটেও সহ্য করতে পারবো না।
মাঝে মাঝে অবাক হই।কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে নাকি মাত্র তিনজন আনিন্দ্য সুন্দর চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে আমার মতে তথ্যটা ভুল কারণ সেটা হবে ৪ জন আর ঐ লিস্টে এই মায়াবতীর নাম নেই।তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। একটা ঝর্ণার উৎপত্তিস্থল হচ্ছে চোখ দুটো, যার জল স্বচ্ছ বর্ণের। কিসের জানি একটা গভীর নেশা আছে ঐ চোখ দুটোতে,আমি তাতে ডুবে মরি শতবার। আসলে ঐ শীতল দৃষ্টির তীক্ষ্ণ ফলায় খুন হতে চাই অজস্রবার। তাইতো খুব নিশ্চুপে শতবার তোমার ওয়ালে ঘুরে যাই আমি।
তুমি প্রতিদিন আমার স্বপ্নে এসে বলে যাও" পাগলামীটা তুমি মনে হয় আর ছাড়বেনা"আমি বিশ্বাসের সাথে বলি তখন" কি আর করা বলো, এটাতেই যে তুমি মিশে আছো।তুমি যে আমার ডাল আলু ভাতে মিশে আছো "
এবং একটি পোষ্টমর্টেমে রিপোর্ট-
প্রতি রাতে একবার করে পোষ্টমর্টেম করি হৃদয়,এ রিপোর্ট অবশ্য কুমিল্লার মত ভুল দেয়না।দেখি তুমি আছো নাকি?ওমা বজ্জাত হৃদয়টা সাক্ষী দেয় ওখানে তুমি টুপ করে বসে আছো,আমিও এমন থাকতে চাই তোমার হৃদয়ে ঢুকে দরজা বন্ধ করে,তালা দিয়ে চাবিটা আমি টুপ করে গিলে ফেলতে চাই,যত তুমি কখনও বের করতে না পারো।
আসলে প্রতিদিনই শেষ করতে গিয়ে আমি গুলিয়ে ফেলি আজও ব্যাতিক্রম নয় তবে যদি বলতেই হয় তবে আমি এই কবিতার মতই বলব
"তুমি আমাকে আত্মপর, আত্মম্ভরি কিংবা স্বার্থপর, যা ইচ্ছে ভাবতে পার
চাইলে কুৎসিত সব গালাগাল দিতে পার ,
মুখ ফিরিয়ে রাখতে পার মিনিট দুয়েক
তবুও আমি নিশ্চিত ভাবে বলব ,সমস্ত একাগ্রতা দিয়ে চাইব
আমার ছায়াটা নিথর হলে , তুমি হাঁটু মুড়ে কাঁদো ।
তোমার হাহাকারে বেঁচে থাকবে ,আমার ন্যাকা ন্যাকা প্রেমগুলো"
এটা দিয়েই শেষ করি তুমি আমার সকল চাওয়ায় মিশে আছো।
ইতি
বখাটে মেঘবালক
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×