somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-২৫

১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নন্দিনী
যদি কোনদিন মাঝরাত পর্যন্ত উদ্দেশ্যহীন কথা লেখার পর আবার যদি লিখি "একটা কথা বলতে ভুলে গেছি" তোমায় খুব ভালবেসেছি"
তখন কি তুমি প্রচন্ড বিরক্ত হয়ে মনেমনে বলবে যাও মরো,নাকি এই প্রনয় একটু হলেও তোমায় ছুঁয়ে যাবে ?
হঠাৎ একদিন যদি কোথাও তোমায় দেখি,এই জনবহুল দেশে রিক্সা করে যাবার পথে যদি বলি, "পাশে তো আরও একজন বসা যাবে..সামনের অর্ধেক পথের সঙ্গী হতে পারি? "
তখন কি রেগে বলবে, "ইশ,কত বড় সাহস এই মানুষ টার!"
নাকি বলবে, "আমিও ভাবছিলাম একা পথের সঙ্গী থাকলে মন্দ হয় না
অনেকদিন তো পাশের সীটটা খালি রাখলাম...এবার নাহয় তুমি দখল করলে "
যদি এটা বলে ফেলো একবার ভুল করে হলেও.,ক্ষতি কি হবে খুব বেশী?
নাকি তোমার ভুল সমীকরণটা কখনোই শুদ্ধ করতে দিবানা ইচ্ছে করেই।
যখন কাঠফাটা রোদ্দুরে প্রচন্ড তৃষ্ণার্ত তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে শিশিরের মতো দেখাবে।
তখন মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে পাশে গিয়ে আমি বলি,
"এক বোতল বিশুদ্ধ পানির বদলে ভালোবাসবে? বিনিময়ে এই মাম পানির চাইতেও বিশুদ্ধ ভালোবাসা পাবে "
ঝুম বৃষ্টিতে পাশে কেউ নেই, তুমি একা দাড়িয়ে রিকশার অপেক্ষায়,সন্ধ্যা নামছে বলে তোমার চোখে উৎকণ্ঠার ছাপ,এমন সময় হতদন্ত আমি ছাতা হাতে এসে বলি,
"ছাতাটা তোমার জন্য, তোমার পাশে হাটতে পারি? অন্তত বৃষ্টিঝড় থামা পর্যন্ত.!ঝড়বৃষ্টি থেকে আগলে রাখতে পারি যদি তুমি চাও."
তখন কি তোমার চোখের উৎকন্ঠা দূর হয়ে ঠোঁটের কোণে সেই বিশুদ্ধ নীল রং এর হাসি দেখা যাবে?
তোমার মতে বিশুদ্ধ পানির বদলে ভালোবাসা কিংবা বৃষ্টির মাঝে ছাতার বিনিময়ে হাসি অযৌক্তিক হতে পারে,ঠাট্টা করতে পারো
কিন্তু কি করা বল দিনশেষে ভালোবাসাটাই যে সকল যুক্তির যৌক্তিক ব্যাখ্যার উর্দ্ধে...।এই যে দেখোনা কিছুদিন আগে আমিও কি ভেবেছিলাম তোমারই জন্যে এমন লাট্টুর মত ঘুরব?
মেয়ে, তোমার বলা যদি না ও হয় তবে "না" শব্দের অর্থ ভালোই বুঝে নিবো,তোমার প্রতিটা না এর পিঠেও হ্যাঁ খুঁজে নিতে আমি অভ্যস্ত হয়ে যাব।" যদি আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে?" তোমার এই প্রশ্নের উত্তরে.
আমার উত্তরটা হয়,"যদি এই জ্বালাটা আমায় ভালোবেসে জ্বালাই তবে"
প্রেমিকারূপী তোমার মায়াভরা চোখে ভালোবাসার বিরক্ত দেখতে,
মাঝেমধ্যে ভালোবাসে বেহায়া হতে আমার ভালো লাগে, বড় ভালো লাগে।
তোমার হাল্কা নীল চোখের পাতার আবছা মায়ার কুসুম কুসুম নির্জনতায়, আবছা প্রেমের প্রকট ছায়ায় নেশাগ্রস্থ হয়ে পড়ি, নিরবতা ভেঙ্গে তবু তুমি মুখ খুলো না...
চুপ করে চেয়ে থাক, তবু "ভালোবাসায় সারা দাও না"
তুমি জানো নন্দিনী কতটা ভালবেসেছি তোমায়?এই নিস্তব্ধ রাত জানে আমি তোমাকে কতো ভালোবাসি, শুধু তুমি ছাড়া,এই একাকী অন্ধকার জানে আমি কতোটা তোমার অপেক্ষায় থাকি,শুধু তুমি ছাড়া,এই নিরব আমি জানি তোমাকে আমি কতোটা চাই, শুধু তুমি ছাড়া,যদি তুমি জানতে পারতেনা এমন চুপ করে থাকতে।তবে আমি তুমি যাদি নাও আসো তাও সত্যি তোমাকে ভালোবাসি তাই আমার সত্যি ভালোবাসা বুকে নিয়ে সারাজীবন আমি তোমাকে ভালোবেসে যাবো আমার নন্দিনী।
কারন শুধু তুমি সুন্দর তাই তোমায় ভালবাসিনা,শুধু তোমায় দেখলে মায়া রাজ্যে হারিয়ে যাই তাই তোমায় ভালবাসি না,শুধু তোমার চোখে চোখ রেখে জনম জনম কাটিয়ে দিতে পারব তাই তোমায় ভালবাসি না।বরং ভালবাসি কারন এই আত্মসম্মান নিয়ে পথ চলা মেয়েটিকে।ভালবাসি এই ব্যাক্তিত্ব সম্পূর্ন মেয়েটিকে,ভালবাসি এই আত্মমর্জাদা সম্পন্ন মেয়েটিকে,ভালবাসি এই স্ট্রং মেয়েটিকে।কারন তোমায় দেখি প্রতিদিন আমি শিখি জীবন যুদ্ধ মাথানত নয় এগিয়ে যাওয়াই জীবন।শুধু ভালবাসা ময় প্রেমিকা বা বউ নয় সহযোদ্ধা হিসেবেও তুমি দাড়ুন।তাইতো তোমায় বলতে পারি'তুমি পাশে থাক যেমন আছো তেমনই থাক শুধু একটু ভালবাস,বাকি দুনিয়াটা আমি এমনি জয় করে নিব।তোমার চারপশে এই হাহাকার এই আত্ম চিৎকার চলবে হে প্রিয়তমা।
শেষটা করি একটা কবিতা দিয়ে,তমার পাশে থাকার যে কত ইচ্ছে তা এখানে বোঝাতে একটু হলেও চেষ্টা করেছি
"তোমাকে এমন ভাবে ভালবাসতে দাও,যেন আমার অনাগত রক্তধারা
নিজ ভবিতব্য সঙ্গী তুমি ভাবে তেমন,ভালবাসা পাওয়ার জন্য ব্যকুল থাকে
যেমনটা তোমাকে পেতে দেখে লোকে বলবে
তোমার আমার এ প্রেম অনন্য
তোমাকে এমন ভাবে ভালবাসতে দাও
যেন লোকে বলে ভালবাসার অপর নাম সানবীর খাঁন অরন্য"
আরকি বলি শুধু এটুকুই তুমি গ্রীষ্ম হয়ে জড়িয়ে থাকো আমায়, আমি চাইবো শীত চাইবো না জীবনে। তোমার ঐ মায়াময় চাহুনীর মতো শীতল বাতাস হয়ে মিশে যাবো তোমাতে অবলীলায়।
তোমার বেহায়া
মেঘবালক
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×