বালিকা,
যদি শুদ্ধ ভাষায় কবিগুরুর মত বলতে হয়,তবে এতটুকু বলব
তোমার নিগূঢ় অসীম ভালবাসা বুঝিয়াছি, হৃদ মাঝে অনুভূত হইয়াছে।ইহাতে হৃদয় অগ্নি আরও প্রজ্বলিত হইয়া উঠিয়াছে। গগনবিদারি চিৎকারে বলিতে ইচ্ছে হয়, "আমি উহাকে ভালবাসিলাম"! তাহা বলিব না, তোমার মতো সদা সংযত রহিব। কবি গুরু কহিয়াছিলেন, সখী ভালবাসা কারে কয়? আমি বলি, ভালবাসা ইহারেই কয়। অজস্র চুম্বন লইয়ো।তোমারি মনে আমি সদা জাগ্রত থাকিব তা আমি হলফ করিয়া বলিতে পারি।সহস্র শতাব্দী ধরিয়া তোমারি মনে আমি চাষ করিবার চাই,এই নিশ্চয়তা টুকু আমায় তোমার দান করিতেই হইবে।তুমি উহা ভাল করিয়াই জ্ঞাত রহিয়াছ,আমি তোমারই প্রিয় হৃদয়াঙ্গনের চাষা।
ইতি, বালক সানবীর ঠাকুর।
তবে আমার নিজেরও কিছু বলার আছে তোমাকে,তুমি কি জানো হে হৃদয়হারিনী,
কতটা বদলে দিয়েছ তুমি আমাকে,যখন ভাবি খুবই অবাক হই.।তুমি যখন ছিলে না তখন কেমন ছিলাম,আজ কেমন বদলে গিয়েছি তোমাকে ভালবেসে ঠিক ততোটাই।
বদলে গিয়েছি কারন এখন প্রতিটা দিন শুরু হয় তোমাকে দেখে এবং শেষ ও হয় ঠিক একই ভাবে।আমি খুব অধৈর্য্য টাইপের মানুষটা দিনের পর দিন একটার পর একটা পত্র তোমার নামে লিখে যাই,খুব অবাক লাগে।
তুমি আমার ফ্রেন্ড লিস্টে কবে ঢুকেছিলে ঠিক মনে নাই তবে আমার একটাই কথা...তোমার সাথে প্রথম কথা বলার মুহূর্ত টা আমি আজও ভুলি নাই ,তোমার নামেই গড়ে উঠেছে আমার প্রতি রাতে প্রার্থনা আর আমার সকল চাওয়া পাওয়া অভ্যাসে তোমার জন্যই,ঈশ্বরের সাথে প্রতিদিন আমি চুক্তি করি নতুন করে চুক্তি করি।বিশ্বাস রাখি,অনেক চেষ্টা আর অশেষ সাধনায় তোমার মনের শেষ স্টেশনে আমি ঠিকই পৌছে যাব।
তোমার সেই পথ ধরে আমি ছুটে যাই,পথে চলতে থাকি আমি সেই পথ ধরে হেটে চলি অবিরত,পৌছাতে চাই পথের শেষ প্রান্তে যেই পথের শেষে তুমি বসে আছো।আমি সেখানে এমনই মন বেঁধেছি চাইলেও আমার আর ফিরে আসা সম্ভব না।তোমার চোখে নিজেকে দেখতে আমার জন্ম জন্মান্তরের ইচ্ছে।আমি জানি পথটা সহজ নয় এ দুর্গম পথ আমাকে জয় করে নিতে হবেই।পাড়ি আমাকে দিতে হবেই আমাকে জয় করতে হবেই কারন তুমিও তো সহজ কিছু নও তবে অসাধ্য ও নও।রবি বাবুর মত আমিও বলি "আমি কঠিনেরে ভালবাসিলাম"।জানো আমার না খুব ইচ্ছে করে তোমার চোখে আর নিজেকে দেখতে,সবসময় ইচ্ছে হয় তোমার ভালবাসা পেতে।আমি এতটাই ভালবাসা চাই তোমার কাছ থেকে যে আমার মন থেকে একেবারে সব কষ্ট মুছে যাবে।আমি তা জানিও তাইতো এ হৃদয়ে লিখেছি তোমারই নাম তোমাকে,হারাতে চাই না কিন্তু তাও কেন
খুব ভয় হয় বলতে পারো,একবার কি ফিরে তাকাবে কখনো?একবার কি ফেরাবে আমাকে সেই স্বর্গের পথে?যেখানে তুমি আর আমি শুধু থাকব প্রেমময় পুষ্প উদ্যানে।আমার তুমি ছাড়া আর কেউ নেই,যে পথে আছি সেখান থেকে আর ফেরাও যাবেনা কখনও।আমি চাইলেও না কারন প্রতিদিন তোমার চাহুনীতে খুন হয়েছি,চাইলেও আর জীবিত কখনও হবোনা।মানষ একবার মরলে আর বাঁচেনা।
ঈশ্বর জনে শুধুই তোমাকে ভালবাসি,তোমার জন্য সমস্ত আবেগ রয়েছ।.আর ভালোবাসা?তোমাকে প্রতিদিন একবার নতুন করে ভালোবাসি।
পরিশেষে বলতে চাই হয়ত বলবে লেবুর কথা যে বারবার করে কচলালে হয়তো তিতে হয়,কিন্তু সেটাতো একটা লেবু মাত্র একবার উপযোগ একবারই ব্যাবহার রস শেষ সব শেষ।লেবুর কি আর সাধ্য বলো হৃদয়ের সাথে তুলিত হয়?যে হৃদয়ে ভালবাসা তৈরী হয় তা কখনই শেষ হবার নয়।এত সহজে এক উপযোগে নিংড়ে নিয়েও নতুন করে ভালবাসা তৈরী হয়,এটাযে রক্তবীজের ঝাড়।নতুন করে প্রতিদিন শেখায় ভালবাসতে।প্রতিধ্বনিত হয় তোমার নাম।শুধু তোমারই নাম।আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে।প্রতিদিন প্রতি মুহূর্তে ভালবাসি শত চুপকরে থাকার পরও বলতে হৃদয়ে প্রেম থাকা লাগে,হাহাকারও থাকা লাগে।সমস্ত হৃদয় রাজ্য ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।সবাই এভাবে ভালবাসতে পারে না,একটুতেই অধৈর্য্য হয়ে যায়।
আত্মা স্পর্শ করার পরে জগত ভয়ংকর মেঘলা লাগে। তখন আর আলো দেখতে ইচ্ছে হয় না। অন্ধকারেই ডুবে থাকতে ইচ্ছে হয়।
আমার সমস্ত হাহাকার ছারখার আর বরবাদে তুমি মিশে আছো হে বালিকা।
ইতি তোমারই মেঘবালক
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



