somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

‎প্রিয়‬ স্যার আপনি ক্ষমা করেন আমাদের মেরুদন্ডহীনতাকে!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই দেশ নিয়ে লজ্জায় দুঃখে নিঃশেষ হয়ে যেতে থাকব কোনো একদিন ভাবিনি..
স্বাধীনতা যুদ্ধকালের স্লোগান 'ওরা মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি'
শনিবার সকাল সাড়ে সাতটায় রাজশাহী নগরীর শালবাগান মোড় এলাকায় নিজ বাসা থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়গামী বাসের জন্য অপেক্ষা করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী। বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে এ সময় হেলমেট পরিহিত মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত তাকে পেছন থেকে ঘাড়ে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। সংবাদপত্র সুত্রে জানা যায়, আরএমপির আরেকজন ঊর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পেছন থেকে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে। এতে তার ঘাড়ের ৭০ থেকে ৮০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাড়ে বড় বড় মোট তিনটি কোপ রয়েছে। এতে গলার সামান্য অংশ বাদে পুরোটাই কেটে যায়। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু থাকতে পারে বলে আমার ধারণা নেই, কারো সঙ্গে তার কোনো ঝামেলাও ছিল না।।’ আমি চাই এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করা হোক যাতে খুনিরা উপযুক্ত শাস্তি পায়। এ ছাড়া আমার আর বলার কিছু নেই।’মেয়ে শতভী বিছানায় পড়ে থেকে বিলাপ করে বলছিলেন, ‘বাবা কেন রাস্তায় পড়ে থাকবে?’ ছেলে সৌরভ বারবার বাবার লাশের কাছে যাওয়ার জন্য ছুটে বের হয়ে যাচ্ছিলেন। সবাই তাঁকে ধরে রেখে বোঝানোর চেষ্টা করছে।
অধ্যাপক রেজাউল করিম ‘কোমলগান্ধ্যা’ নামে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা সম্পাদন করতেন। তিনি ভালো সেতার বাদক ছিলেন। এছাড়াও তিনি ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ছিলেন। ‘সুন্দরম’ সংগঠনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার সেকশন অফিসার হাসান রাজা বলেন, তিনি একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি যে ধরনের লেখালেখি করতেন তা খুবই সাধারণ।তিনি আরও বলেন, রেজাউল স্যার তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এ নিয়ে সেখানকার কিছু মৌলবাদী লোকের সঙ্গে তার ঝামেলা হয়েছিল।
পুলিশের ধারণা, ইসলামি চরমপন্থীদের হাতে তিনি খুন হয়েছেন।কমিশনার শামসুদ্দিন বলেন, ‘অতীতে যেভাবে ব্লগারদের কুপিয়ে হত্যা করা হয়েছে, একই কায়দায় অধ্যাপক রেজাউলকে হত্যা করা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে- হত্যাকাণ্ডে কোনো জঙ্গি গোষ্ঠী জড়িত।’ অধ্যাপক রেজাউল আগে কখনও হুমকি পেয়েছিলেন কি না, তা কেউ জানাতে পারেননি। তিনি লেখালেখির পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এলাকায় একটি গানের স্কুল খোলার কাজ করছিলেন। গত বছর ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ছাড়াও বিদেশি ও যাজক হত্যাকাণ্ডের ঘটনাগুলোর কয়েকটিতে খুনিদের মোটরসাইকেল ব্যবহারের নজির দেখা যায়।
হত্যাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় আগামীকাল রবিবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে রাবি শিক্ষক সমিতি। আজ শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, প্রগতিশীল ছাত্রজোট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও একই বিভাগের সহকর্মী ড. মো. শহীদুল্লাহ্ বলেন, প্রফেসর রেজাউল সিদ্দিকীর মতো একজন নিরীহ মানুষ এভাবে হত্যার শিকার হতে পারে তা ভাবা যায় না। একের পর এক শিক্ষক হত্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আমরা আর কোনো শিক্ষকের লাশ দেখতে চাই না। এসময় তিনি দ্রুত এ হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এ ছাড়াও শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে।
এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে কুপিয়ে খুন করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলন কে । ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। দুইদিন পর ক্যাম্পাসের বাসার পাশের ম্যানহোলের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় সকালে হাটতে বের হলে কুপিয়ে হত্যা করা হয় অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে।

(অতঃপর স্যার হত্যাকান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে,এবং তার ফলাফল ভিডিও ছাড়া)
অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী ভালো সেতার বাজাতেন। তার সেতারের প্রতিটা তারে ধর্মানুভুতিতে আঘাত দেয়ার সুর বেজে উঠতো। তিনি একজন সংগীত ব্লগার ছিলেন।
সেতারের প্রতিটা তারকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অধ্যাপকের মৃত্যুর দায় তার নিজেকেই নিতে হবে। সরকারের কোন হাত নেই এই মৃত্যুতে। তিনি কেন সেতার বাজাতে গেলেন? দেশে কি আর কোন কাজ ছিলোনা?
মাষ্টার কেন সেতার বাজাবে? তিনি ক্লাস শেষে ঘরে বসে মুড়ি খাইতে পারতেন ।


সুত্র : ভোরের কাগজ - জনকন্ঠ - বিডি নিউজ ২৪ - প্রথম আলো

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×