somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

রেজাউল করিম সিদ্দিকী স্যার হত্যার বিচার চাই'

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ঘুম হয়না অনেক দিন....
ঘুমদেবতা কে বললাম আমাকে ঘুম দাও তুমি...
এমন একটি ঘুম, যেন সেই ঘুমে চলে যায় অনেক দিন...আমার অনেক আগের একটা ছোট ভাল কাজের জন্য ঘুমরাজ আমার প্রার্থনা মঞ্জুর করলো....আমি ঘুমিয়ে পরলাম... আমি ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি...এ যেন এক শুণ্যতা....হঠাৎ জেগে গেলাম কোন এক চেনা কলরবে... চোখ তুলে তাকালাম ঘরের এদিক সেদিক... মেঝেতে দেখলাম অনেক খবরের কাগজ তার উপর ধুলো জমে আছে অনেক.....কোনটিই পড়া হয়নি....ধুলোহীন নতুন কাগজটি হাতে নিলাম, দেখলাম সাতটি দিন কেটে গেছে ইতোমধ্যে...
এই সাতটি দিন শুধু ঘুমে ঘুমে কাটলো, কাটলো অচেতনতায় ...পত্রিকার বিভিন্ন খবরে দেখলাম আমার দেশের উন্নয়নের উর্ধগতি....দেখলাম বেড়েছে প্রবৃদ্ধির হার...বেড়েছে মাথা পিছু আয়ও... মধ্যম আয়ের হয়েছে দেশ...
ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্বস্থি আর ঘোর ঘোর লাগছে...তাই কাগজ রেখে বারান্দায় গিয়ে দাড়ালাম...দাড়াতেই দেখলাম মানুষ কেমন যেন ছোটাছুটি করছে এদিক সেদিক... নিরাপদ আশ্রয় খুজছে....কারা যেন কাকে বিদ্রোপ করছে, ধিক্কার জানাচ্ছে....উল্টেদিতে চাইছে উন্নয়ন...
আরা জোরে জোর চিৎকার করে বলছে,
' রেজাউল করিম সিদ্দিকী স্যার হত্যার বিচার চাই'
‪#‎কষ্ট‬ হয় সেই মেয়েটার জন্যে
মেয়েটা বাবার মৃত্যুর শোকটাও করতে পারছে না।শতভি কে এখন তার বাবা যে নাস্তিক না সেটার প্রমান দিতে হচ্ছে।বাবার খুনের বিচার চেয়ে রাস্তায় থাকতে হচ্ছে।
ডিপার্টমেন্টের ছোটবোন হাসিখুশি শতভী যে এতো শক্ত হতে পারবে ভাবি নি।তাকে হতে হয়েছে।বাবার মেয়ে তো অন্যায়ের কাছে,মিথ্যার কাছে কখনো হারবে না ইনশাআল্লাহ।
ক্ষমা করিস বোনটা....
‪#‎হোক‬ প্রতিবাদ
যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায়
আমি তাকে ঘৃণা করি-
যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে
আমি তাকে ঘৃণা করি-
যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী
প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না
আমি তাকে ঘৃণা ক
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
কবিতা কোন বাধাকে স্বীকার করে না
কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক।
‪#‎ঘৃণা‬ করতামই মৌলবাদীদের , সেই ঘৃণা এখন তীব্র থেকে তীব্রতর হয়েছে যুক্তিবাদীদের খুনে । পাকিস্তানি রাজাকারদের সাথে এদের কোন ফারাক নেই ।ক্ষমতার রাজনিতীতে তাদের লেহন চোষন দেশটাকে মৃত্যু উপত্যকা তৈরী করেছে।তারা তো মদীনা সনদের দেশ চালাবে বলে আগেই তৈরী ছিল। দেশকে মৌলবাদীদের চারণক্ষেত্র তৈরি করতে গেলে আগে দরকার শিক্ষিত মননশীল লোকেদের নিকেশ করা । বাংলাদেশে শুধু মাদ্রাসায় পড়া সমকামি মৌলবাদীরা থাকবে । কিন্তু মানুষের একটা মন আছে , শেষ পর্য্যন্ত সে যুক্তিকে মেনে নেয় কিন্তু তার মাঝে বলী হয়ে যায় বেশ কিছু মানুষ ।
‪#‎রেজাউল‬ স্যারের রক্ত কণিকায় জন্ম নেবে হাজার রেজাউল স্যার ।
রেজাউল করিম সিদ্দিকী স্যার হত্যার বিচার চাই'

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×