somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৪২

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফ্রোদিতি
আমি মন থেকে চাই তোমার আঁকাশ পরিবর্তন হোক।ভরদুপুরে একটি শঙ্খচিল তোমার আঁকাশে উড়ুক।সত্যি চাই আমি পরিবর্তন হয়ে তোমার আঁকাশে লাল নীল সবুজের মেলা লাগুক।দিন বদলের সাথে সাথে সবকিছু বদল হোক।আমি চাই তুমি কপালে একটা লালটিপ দাও এবং তাতে আমি দেখি পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ তোমার কপালের ওই লাল টিপ।কত যে সুন্দর লাগে মনে হবে যেন তোমার সফেদ শুভ্র আঁকাশে রক্তিম সূর্য উঠেছে।
তুমি কি জানো আজকাল চাঁদ দেখতে আমার ভাল লাগে খুব ভাল লাগে।কারন টা কি তুমি জানো?আচ্ছা তুমি কি জানো পূর্নিমার চাঁদ দেখি আমি,তোমার ওই মায়াবী মুখের হাঁসিতে।যে আগুন সে তো হরহামেশাই দেখা হয় ফানুশ উৎসবে,তোমাকে দেখে সে আগুন সদাই আমার হৃদয়ে জ্বলে তুমি কি তা জানতে পারো?আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি।
খুব যুক্তিসঙ্গত না হলেও হোক,তবুও তোমার মনে আমি চিরস্থায়ী বন্দোবস্ত করতে চাই।
তুমি জানো খুব ভাল করেই জানো তোমার চোখে আমি আমার পৃথিবী দেখেছি,একটা ছোট্ট অনুরোধ,তোমার পৃথিবীর জমি আমার জন্যে বরাদ্দ রেখ,শুধুই আমার হইয়ো,এক জীবনে,হৃদয় দিয়ে আগলে রাখবো,তোমার ঐ মিষ্টি পাগলামীর কসম।তোমাকে ছাড়া আমার বাস্তবের ভালোবাসাটাকে সাজাতে পারি না,কিন্ত কল্পনার ভালোবাসাটা রঙ্গিন আমার যেখানে শুধুই তোমারই বিচরণ,শুধু তোমারই।
এ বুকের ভেতর খামাখাই তোলপাড়, আমি জানি তোমার নিরবতার মানে।তবুও যে হৃদয় তোমাকেই টানে।এটা কি তুমি বুঝতে পারো।আমি সদা সর্বদা গৃহে বাহিরে স্বর্গ মর্ত ও পাতালে যেখানেই থাকি আমি তোমাকেই ভালবাসি আর ভালবাসব।কারন মানবকে নয় নারী ,শুধু তোমাকে ভালোবেসে আমি বুঝেছি নিখিল বিষ কি রকম মধুর হতে পারে।
যেমন আমার অপ্রকাশিত ভালবাসা জলজ অনুভূতির মত ; যেন
উল্লসিত তোমার খোলা চুলকে চিন্তা করে -ভালবাসার মাটিতে ইনকাম ট্যাক্সের কিছু দাবি হয়ে মিশে গেছে শুধু তোমাকে ভালাবাসি বলে।
প্রতিটি শতাব্দী জুড়ে ,তোমাকে নিয়ে এ হৃদয় উড়ে বেরিয়েছ পৃথিবীর কল্পনায়,হাত ধরে চলা এক যুগলের ন্যায় রাজপথে হেঁটে আসা দেখে তোমার কল্পনা কারে আমার চুপচাপ দীর্ঘশ্বাসে ।এরপর এটা আমি নই তুমি নও বলে সে চিন্তায় বিরাম চিহ্ন বসিয়েছ ।তোমার একেকটি আঙুল একেকটি শতাব্দী ধরে আমি হঁটতে চাই ,গভীর ভালবাসার কসম,
আমার বুকে মনে কল্পনায় থেমে আছে তোমার সেই মায়াময় মুখ ।
আমার দিকে তাকাও ,চেয়ে দেখো
"একদিন ভর দুপুরে সতেজ কোনো গাছের নিচে মাটিচাপা পড়ে থাকবে আমার নিথর দেহ।
হ্যা এই আমি,আমি মারা যাবো তুমি নামক তৃষ্ণায়!মারা যাবো একান্তই সংগোপনে!তোমার জন্য!
জাগতিক নিষ্ফলতার অত্যুক্তি ছাপিয়ে,এক জীবন তোমার নামে,এই তোমাকে পাবার অদম্য ইচ্ছায়,আমার ঘুমের মাঝেও তুমি আসবে বলে সদাই আমি কেঁপে উঠছি,হ্যা এই আমি,আমিই কেঁপে কেঁপে উঠছি. "
তোমার
এ্যাডোনিস
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×