somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৭১

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘলারানী
আমি জন্ম-জন্মান্তরের অলীকতা ঘুচিয়ে দিয়ে,মৃত্যুকে জানাতে পারি সাদর সম্ভাষণ। আবার মৃত্যুর গহীনে দাঁড়িয়ে প্রেম আর জীবনের সুর বাঁধি অনায়াস উপেক্ষায় ।আমি ছুঁয়ে যেতে পারি ভালবাসার মাইলফলক
কেবল দু'হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারি তা নয় তোমাকে বুকপাজরে আগলে রেখে সবপ্রতিকূলতার সাথে আমি যুদ্ধ করতে পারি।কেবল তোমার গহীন হিয়ার অহম ভেঙে,আমূল ভালবাসায় ভাসাতে পারি তোমায় তা নয় এক মুহূর্ত তোমার চোখের পানি যাতে না পরে এর জন্য শতশত বার করতে পারি সব থেকে নির্মল ছেলে মানুষি।তোমার সুরম্য হৃদয় দুর্গের কঠিনতর আগল ভেঙে টানতে পারি কাছে ; বলতে পারি আমার আমির সবটুকু জুড়ে কেবল তোমাকেই ভালবাসি ,ভালবাসি ... ভালবাসি।
সারা শহর জুড়ে বৃষ্টি নেমেছে এই রাতের আঁধারে ,শুধু তুমি নেই।কি যে অসহ্য লাগে চারিপাশ।ছাদে গিয়ে একাই ভিজে আসি মধ্যরাত্রীর বৃষ্টিতে।
একদিন ঠান্ডা জলে ভিজতে এসো হাতটা ধরে,কপালে আঁকবো চুমু ,বুকের মাঝে আগলে রেখে দিব কিছু উষ্মতা।হবো বিজলী,মেঘের মধ্যে ঝলকানীর প্রতিরূপে জ্বালিয়ে দিবো তোমার ভেতরটা ।
প্রতিটা নিউরন আর ক্রোমোজোমে নামবে ভালোবাসার বৃষ্টি ,আর হাজারো বৃষ্টির ফোঁটা সাক্ষী হবে আমার তোমার ভালোবাসার ।
ঠিক যেমন ক্ষুদ্র পতঙ্গ যখন আগুনে ঝাঁপিয়ে প'ড়ে আত্মহুতি দেয়
তখন সে এটা বুঝেই ঝাঁপিয়ে পড়ে যে তার মৃত্যু হবে। হয়ত এটাই সত্যি । কিন্তু যে আগুনে মন জ্বলে তা তো কেবল নিবারণ হবে মোমের আগুনে। কতগুলি মোম জ্বালাও আবার নিভাও,একদিন মোম শেষ হয়ে যাবে আর তারপরও তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না,কোনদিনই না।
তুমি পরীক্ষা করোনা আমার ভালবাসা কতটুকু তোমার জন্য বরং তুমি তা বুঝে নাও কৌশলে ,এই পাগলকে বুঝতে পাগলী হও তুমি ।
টুপ করে অজান্তে তুমি আমায় ফেলে দিওনা ওয়েস্টবিনে,হৃদয়টা কি ঈশ্বর ফাও বানিয়েছে ?আমার অগোছালো সকাল, প্রিয় দুপুর
আর এই শেষ রাতের প্রহরটুকুতেতুমিই তো লেপটে আছো বুকের পশমে।
তবু সন্দেহের জাল কেন বুনো,কঠোর কোন পৌর মহিলার ফাঁদ পেতে ?
ওরা যে তোমার নোখের যোগ্যতাও রাখে না ।আমি হাজারটা রাত্রি স্বপ্নে তোমার বাহামিতায় দমে থাকি সব সময়ে নিশ্চুপ, নির্বিকার বাক্যালাপে কিংবা ঝিমুই তোমার সান্নিধ্যে বসে ।আমার যে ঘোর কাটে না তুমিময়ে,
তুমি আমার এসব কে আবার দুর্বলতা ভেবে নিও না মনে রেখ এটা আমার অহমিকা।আমার আজন্ম অহংকার তুমিময়তা।
ইতি ,
হিমু
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×