somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৭২

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় কাঁজলরেখা,
তুমি যখন চোখে কাঁজল দাও,মনে হয় স্বর্গের ঈশ্বরী স্বর্গ ও মর্ত্যের মধ্যে রেখা টেনে দিচ্ছে। শাড়িতে তোমাকে চির অপরূপা মনে হয়।ইচ্ছে করে একহাজার বছর চোখের সামনে তোমাকে শাড়ি পরিহীতা অবস্থায় বসিয়ে রাখি।যেন তোমাকে দেখে আমার সহস্রবর্ষ কেটে যায় আহারহীন নিদ্রাহীন ভাবে।আমি জানি একদিন তুমি ঠিকই তা বুঝবে।তাইতো তুমি আসবে বলে কত শত আয়োজন।এই যেমন কাঠফাটা রোদে হঠাত করি শীতল বাতাস বয়ে বৃষ্টি নিয়ে আসে,শীতল হয় হৃদয় তুমি আসবে বলে।এলোমেলো ছন্নছাড়া যে লাইনগুলো ঘুরে বেড়াচ্ছিল মাথার চারপাশে,
সেগুলোও হয়ে গেছে এক একটি পত্র।আধার রাতে নিঃশব্দ প্রহরীরর মত ঠায় দাঁড়িয়ে থাকা দেবদারু গাছগুলো,হঠাৎ হঠাৎ নড়ে উঠছে তোমার আগমনের সংবাদ পেয়ে।মনের মধ্যে জমে থাকা তোমার চুলের মত কালো মেঘ,আজ ভালোবাসার বৃষ্টি হয়ে ঝরছে তোমারই চোখের পলকে।
সিমেন্ট শেডে টুপটাপ ঝরে পড়া বৃষ্টির শব্দ,সেও থেমে গেছে তোমার মায়াবী চোখের পলকে।লাটিম পায়নি বলে মুখ ভার করে ছিল যে ছোট্ট ছেলেটি,কিংবা পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে বুক ভাসানো ছোট্ট মেয়েটি,তারাও কাজ ফেলে ছুটে আসছে তোমায় দেখার আশায়।
পরীক্ষায় খারাপ করে বকুনি খাওয়া সেই ছেলেটা,সেও আজ ব্যস্ত তোমার আসার খবরে।গলির মোড়ের ভিডিও গেমের দোকান কিংবা সকাল থেকে বেজে চলা বখাটে ছেলেদের গান,কিছুই আজ নেই তুমি আসবে বলে।
সকাল বিকাল ঝগড়া করে পাড়া গরম করা সেই জাঁদরেল মহিলাগুলো,
তারাও আজ ঝগড়া ভুলে সুখের স্বপ্নে ভাসছে,সেও তুমি আসবে বলে।
আমার চেনা সেই পায়রাগুলো,ঘুরপাক না খেয়ে ইতিউতি তাকাচ্ছে চারপাশে,হয়তো তোমারই খোঁজে।পৃথিবীর সব কালো,আজ ভরে উঠেছে আলোয় হয়তো তুমি আসবে বলে।এই দেখ না আজ মুদি দোকানদার যদি বলে মামা ডিম লাগবে নাকি?কেউ যদি বলে বাড়ি যাবে কবে,বা পরিচিত কেউ বলে কেম আছো।আমি শুধু শুনতে পাই তোমারই নাম।শুধু তোমারই নাম।তুমি কি জানো হে কাঁজলরেখা তোমাকে পড়তে পড়তে আজ আমি ক্লান্ত পরিশ্রান্ত,চোখের জ্যোতির আয়ু কমে যাচ্ছে,স্মৃতিশক্তি লোপ পাচ্ছে দিনকে দিন,হরণ হচ্ছে মনের খেদ।তবুও তোমার সম্পর্কে জানার কি অদম্য ইচ্ছে আমার।অফুরন্ত প্রাণশক্তি নিয়ে স্পর্শ করতে চাই তোমায়,হায়,স্পরশিত অনুভুতির সেকেন্ডের কিয়দংশ সময়,আজ আমায় শক্তিহীন করে দিচ্ছে,ক্ষয়ে যাচ্ছি দিনকে দিন।বিশ্বাস করো প্রিয়তমা,
এ পৃথিবীর কোন পার্থিব মায়া আমায় টানেনা,এমনকি চাইনা স্বর্গ ও।আমায় টানে তোমার ঐ বুকের বাম প্রকোস্ট,তোমার ঐ বুকের বাম প্রকোস্টে বসত গড়ার জন্যই,তো আয়োজন আমার ।
যত রাগ হও বা বিরক্ত কিমবা তাচ্ছ তাচ্ছিল্য,আমি প্রতিদিন তোমাকে এক একটা গোলাপ উপহার দিবো।শত বার ফেলে দিয়ে একদিন তুমি যখন তা আর ফেরাতে পারবে না আমি ঠিকই বুঝে যাবো তুমি আমায় ভালবেসেছো।.
পরিশেষে একটা কথা বলি প্রিয়তমা কাঁজলরেখা এই জীবনে কাউকে দেখে পাঁজর ভেঙ্গে নিজ থেকেই হৃদপিন্ড বেড়িয়ে আসতে চাওয়ার মানে যদি ভালোবাসা হয়।তবে জেনে রেখো,যেদিন তোমায় সমস্ত মনযোগ আর একাগ্রতা দিয়ে লক্ষ্য করেছিলাম,চেয়েছিলাম সেদিন সেদিন তোমার জন্য
একই অনুভূতি হয়েছিল।যে হৃদয় তোমাকে ধারন করে তা আমি খুব যত্ন করেই জমা রেখেছি যথাস্থানে!আমার বুকপাঁজরে।
ইতি
মেঘবালক
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×