somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৮২

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়াবতী,
আমি চাই, খুব করে চাই কোন একদিন আমাদের দেখা হবে। হোক সেটা ভর দুপুর, হয়তো আমি খুব ক্লান্ত থাকবো। হতে পারে পড়ন্ত বিকেলে বাসের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি, উদগ্রীব ঘরে ফেরার জন্য এমন সময়ে। কিংবা কোন এক আগোছালো রাতে, রাস্তায় কেউ থাকবে না যখন। আমি শুধু চাই আমাদের দেখা হোক। আমি দেখতে চাই আমাকে হঠাৎ দেখে তুমি কীভাবে তাকাও, তোমার ঠোঁট কতটুকু হাসে, তোমার হাসি কতটুকু উজ্জল হয় ।আমি দেখতে চাই তুমি কীভাবে নিজেকে সামলাও।প্রতিনিয়ত নিজের আবেগের লাগাম ধরে আমি সময়ের স্রোত পাড়ি দিচ্ছি। তুমি টের পাও না?
বুুঝলে বহুদিন চাঁদ দেখা হয় না। প্রচন্ডভাবে চাঁদটা দেখতে ইচ্ছা করছে। গতকাল চাঁদটা অনেক সুন্দর ছিল। জানালার পাশে অবছা চাঁদের আলোতে হৃদয়ের ক্ষতটা কেমন জানি আবার মাথা চাড়া দিয়ে উঠছে। এ পরিবেশটা এখন খুব ভয় পাই। জানি তোমাকে মিস করা হয়তো ঠিক হচ্ছে না। কিন্তু কি করা মন বেটা বড় বজ্জাত, বড় বেশি বেয়াড়া। আমার কথা না শুনলে কি করবো বলো? এক জন ই যে তুমি মিস করার মত আর যে কেউ নেই। আচ্ছা তুমি কি চাঁদ দেখছো। হয়তোবা,অবশ্য চাঁদ যে তোমার দোয়ারে লুটিয়ে পড়ে, তুমি চোখ মেললেই আলো এসে পড়ে তোমার চোখে। আর আমি চাইনা তোমার ও চোখ দুটো দেখতে, আমি হারিয়ে ফেলি নিজেকে। তাইতো চাঁদের আলোয় আর তোমাকে খুজি না। তবুও কেনো জানি তোমাকেই মিস করছি। কি করবো বলো? ভালোবাসিতো।তুমি জানো এ অন্তর কতটা প্রনয় সাজিয়েছে,হয়তো বিশ্বাস করবে না তবুও বলি,বিশ্বাস কর, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। রাস্তার ধারে ঐ অন্ন-বস্ত্রহীন ভিক্ষারিটি জানে আমি তোমায় ভালোবাসি। রাজপ্রাসাদের সু-উচ্চ অট্টালিকার আয়েশি লোকটি জানে
আমি তোমায় ভালোবাসি।সদ্য প্রসবিত শিশুটি জানে আমি তোমায় ভালোবাসি।মৃত্যুপ্রায় বুড়োটি জানে আমি তোমায় ভালোবাসি।সৌর জগতের প্রতিটি নক্ষত্র জানে,সারা বিশ্ববাসি জানে আমি তোমায় ভালোবাসি তুমি,শুধু তুমিই জানলে না যে আমি তোমায় ভালোবাসি
শুধু তোমায় ভালোবাসি।
বুঝলে বালিকা আজকে আমার মন অনেক ভাল! আজকে যে এত ভাল মন ভাল থাকার কারণগুলো বলি তুমি।গতকাাল স্বপ্নে দেখেছি তোমাকে।কতই না পাগলামী করছিলে,কি আর বলব তুমি মানুষটা এত বড় মাপের একটা পাগলী!স্বপ্নে তোমার কাজকর্ম দেখে হাসতে হাসতে আজকে আমার পেট প্রায় ব্যাথাই হয়ে গেছে!মাঝে মাঝে মনে হয়, তুমি কি মানুষ নাকি জিনপরী?তুমি অনেক ভাল একটা মেয়ে। এখন, কেন ভাল কিভাবে ভাল এসব ব্যাখ্যা করতে পারবোনা আমি।যদি বেশি তেল দিলে তোমার আবার “ভাব” বেড়ে যায়!সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার এই চিঠিগুলো লেখার জন্য কোনো কাল্পনিক রাজকন্যার দরকার হয়নি! তুমি আমার জীবনে সত্যি সত্যিই আছো!জানি সসব কথথা বলা যায় না তবুও কিছু কথা না হয় না-বলাই থাকল কি বল? এটা তো তুমিই আমাকে শিখিয়েছ! তুমি কি মনে করেছিলে তোমাকে জ্বালাই বলে চিঠিতে “সরি” টাইপ কিছু লিখব?জ্বী না! সরি বলব কেন? সরি বলার কী আছে? আমি কি তোমাকে জ্বালাতে পারি না?তোমাকে জ্বালানো আমার জন্মগগত অধিকার। আচ্ছা,এই যে আমি তোমাকে গাধী বলি, তুমি আবার মাইন্ড কর নাকি?মাইন্ড করার কী আছে?তুমি তো সত্যি সত্যি গাধী না! তোমার মাথায় অনেক বুদ্ধি।কিন্তু আমি তোমাকে গাধাই বলব। কারণ আমার ভাল লাগে!তোমাকে জ্বালাতেও ভাল লাগে,বিরক্ত করতেও ভাল লাগে।আবার তোমার জন্য বাঁচতেও ভাল লাগে।কারণ আমার তো দশটা না, পাঁচটা না, একটাই মাত্র তুমি!
ভুল পথে হেটে হেটে আমি এখন আশ্রয় খোঁজা মানুষের দলে!সংযমের তীর বিদ্ধ করেছে কলিজা এ ক্ষত না দেখার না বোঝার।তবুও মানুষ হওয়ার জন্য মরি,তোমার মানুষ।ভালবেসে মরে, ভালবেসে ক্ষত বিক্ষত হয়ে।
আচ্ছা পাগলী,
গতকাল না হয় একসাথে চাঁদ দেখতে পারলাম না, তবুও সান্ত্বনা মেনে নিলাম আমরা এক ই আকাশের নিচে, কিন্তু ৬৮ বছর পর কিন্তু আমরা একসাথে বসে চাঁদ দেখব, তখন কিন্তু অজুহাত দেখাতে পারবে না যে বয়স হয়েছে, তখন ও আমার চোখে এখন কার মতই কৌতুহল থাকবে কিন্তু।।
ইতি
তোমার মানুুষ
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গভঙ্গ থেকে চব্বিশ, পূর্ব বাংলার ইতিহাস ও বাংলাদেশের আত্মপরিচয়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩৩

বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:১১

মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?

১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

×