somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৯০

০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলী,
আর কতকাল তোমার দৃষ্টিবানে ভিজবো। বৃষ্টিযুগ শুরু হয়ে গেলে আমি লতা গুল্মের মত লালিত হতে থাকি তোমার প্রাসাদের চত্বরে কতকটা স্নেহে কতকটা অবহেলায় । তাকিয়ে তুমি খুশি হও অথচ কাছে ডাকার নাম গন্ধ নেই ।আমার লেখা তোমার খারাপ লাগেনা এমন ভাব দেখালেও ওটা যে লোক দেখানো তা আমি জানি । বরং লেখা পড়ে তোমার বুক কেঁপে যায় সর্বনাশের আশায় কিন্ত মানতে তুমি রাজি নও । কি সব লোক দেখানো, সমাজ দেখানো তাচ্ছিল্যে আমায় তুমি দূর আকাশের দেশে কিম্বা দূর নক্ষত্রের কাছে মানে ঐ সব নীহারিকাদের ভিড়ে পাঠিয়ে দাও যেন আমি এই ঘোর বর্ষায় ভিজে একসার হই । যেন বর্ষাতি ছাড়া ছপ ছপ পানির মধ্যে পথহারা বালকের মত ঘুরতে থাকি ।
কতকাল আর আমায় ভেজাবে তোমার দ্বিধার ঘূর্ণিজলে ?তুমি মেঘের ওপারে দূরদেশের কেউ ? মেঘের ভেলায় ভাসতে ভাসতে কি ভুলে যাও একজন মানুষ তোমার সাথে ছায়ার মত মাখামাখি হয়ে থাকে অহোরাত্র । তুমি তো ভাসতে ভাসতে ঠিকই জায়গা করে নিয়েছ হাইরাইজের মার্বেল মেঝের ড্রয়িং রুম কিম্বা বেডরুমের ফ্লাটবাড়িতে । আর ভুলে যাও যে কেউ একজন মেঘের কার্নিশে ঝুলে আছে তোমার জন্য । ইতস্তত মেঘগুলি ক্ষনিক বৃষ্টিপাতের সম্ভাবনা এনে শহরের উপর ভেসে বেড়ায় আর আমি তোমায় দেখব বলে তোমার মেঘের পাড়ায় ইতস্তত ঘুরে বেড়াই ।
এক মেঘময় জীবন নিয়ে সতত বৃষ্টি হয়ে ঝরে পড়ি তোমার প্রাসাদের আঙিনায় কি এক বিভোর স্বপ্নে ।তুমি কি তা জানো হে , বৃষ্টিকন্যা?সারাদিন এই বৃষ্টির অবিরাম বৃষ্টি বিহারে আমার ও খুব ইচ্ছা করে তোমার কাছে বসে কোন এক বৃষ্টির গান শুনি অথবা বৃষ্টির গল্প নিদেনপক্ষে বৃষ্টির কবিতা ।কিন্ত আমার কথা কি তোমার অমনভাবে মনে হয় ?হে রহস্যময়তা, হে বৃষ্টিকন্যা এসো, আদুল বৃষ্টির মধ্যে পথ চলতে চলতে ভালবাসার গল্প বলি অথবা দুজনে মেঘের মত ভাসতে ভাসতে বৃষ্টি হয়ে ঝরে পড়ার স্বপ্ন দেখি।
আর অনুভূতি?সেটা আমি যেদিন প্রথম কথা বলি তখনই তোমাকে ভাল লেগে যায়,আমি আসলে বুঝতে পারি নি কেমনে তোমার সাথে কথা বলব,তার পর ভাললাগাটা কখন যে ভালবাসায় রুপ নিয়েছে তা আমি নিজেও জানিনা।তবে তুমি যখন পাশে থাকার সুযোগ দিলে যত্ন করার সময় দিলে তখন মনে হয়েছে আমি কিছু বলতে পারি আর তখনই বিভিন্ন ভাবে তোমায় বলেছি,প্রতিদিন নানা ভাবে,যদি বলতে বল অনুভূতি কি তাহলে এক কথায় বলবো তুমি ছাড়া শূন্য লাগে নিজেকে।বাচ্চাটা পাগলী কোন বিলাসিতা নয় আমি সারাজীবন তোমার সাথে পথ চলতে চাই।প্রতিটা দিন তোমার সাথে কাটাতে চাই আমি বৃদ্ধ হতে চাই তোমার সাথে,বিলাসিতা করার একদম সময় নাই।খুব করে বলছি তোমায় আমি মধ্যবিত্তর মতো তোমায় ভালবাসি,যেখানে জীবন মানে হাতে হাত রেখে কাটিয়ে দেয়া,জীবন মানে টান আর গুছিয়ে কাটানো আমি ঠিক বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই।কষ্টতো আমি পাচ্ছিই,তোমারই একমাত্র করার আছে,কারন তুমি ছাড়া আর কে আছে যাকে আমি পরোয়া করি?? একটা সত্য কথা বলি তুমি বলেছিলে না আমি কি চাই উত্তর একটাই আমি ধর্মীয় শাস্ত্র মতে তোমার বেবির বাবা হতে চাই,এই জীবনটাও আমি বৃদ্ধ হতে চাই তোমার সাথে।
পরিশেষে বলি,তুমি বুঝতে পারো কিনা জানিনা তবে তুমি আমার চেতনা মস্তিস্কে কর্ম সব খানে প্রভাব ফেলেছো,একমাত্র তুমি সেই যাকে নিয়ে আমি শেষ দিন পর্য্যন্ত পথ চলতে চাই,তুমি দেখ কিনা জানিনা তোমার নামে সকাল শুরু ও দিন শেষ করি। সেই তুমি কেন নিশ্চুপ থাকো,তুমি কি আমার হাহাকার শুনতে পাওনা? তুমি কি জানো না আমি তুমি-আমি আর আমাদের সন্তান নিয়ে সারা জনম কাটাতে চাই।
প্লিজ আসোনা।
ইতি
পাগল
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ রাত ১২:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×