ভুলে যাও তুমি আগেও ছিলে
পথ ঘাট আর বৃষ্টিরও জলে
এবারই প্রথম তুমি
এর আগে তুমি কোথাও ছিলেনা
আমার বুকের আগুনে ছিলেনা
চারদিকে এই ফাগুনে ছিলেনা
এবারই প্রথম তুমি
ছিলেনা তুমি কয়লাপোড়া গনগনে লালে
অতিত কিমবা ভুত ভবিষ্যৎ কালে
পথঘাট আর নবধারা জলে
এবারই প্রথম তুমি
এর আগে হৃদয়ে ছিলেনা,
মিছিল আর রাত্রিভেদী মশালে ছিলেনা
সাতক্ষিরা আর ত্রিসালে ছিলেনা
এবারই প্রথম তুমি
এর আগে তুমি কিছুতে ছিলেনা
নিভে আছি, তুমি আমাতে ছিলেনা
জবি রাবি আর ইবিতে ছিলেনা
এবারই প্রথম তুমি
যখন তুমি তোমাতে ছিলেনা
যেমন তুমি আমাতে ছিলেনা
ইহ জগৎ এর কোথাও ছিলেনা
এবারই প্রথম তুমি
এর আগে তুমি তুমিও ছিলেনা
এবারই প্রথম তুমি।
(নির্মলেন্দু গুনের কবিতা অবলম্বনে)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




