somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

তিনটি কবিতা

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
=
প্রিয়তমা
ঝাঁঝালো শব্দে ফেটে পড়ছে চারিদিক।
মিছিল আর গোলাবারুদে পুড়ছে পৃথিবী।
তামাম পৃথিবীর মানুষ বৃষ্টির খোঁজে
চষে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ।
কিন্ত ওরা জানে না একমাত্র তোমার কন্ঠেই বৃষ্টি ঝরে
একমাত্র তোমার হাসিতেই খরতাপে দগ্ধ মাটিতে আসে বানের জোয়ার।
প্রিয়তমা, তুমি তো শুধু একার তুমি নও।
তুমি আমার পুরো পৃথিবী।

২
=
তোমার নজর ছুঁয়ে যায় আমার
একমুঠো ভালবাসায়
হৃদয়ে আজ মেঘ জমেছে
চোখের কোনে বিষাদ নামে!

সোডিয়ামের একটু আলোর
তোমার মুখই দেখি শুধু
অন্তর আজ জাহাঙ্গীর গেট
তুমিছাড়া সকলের প্রবেশ নিষেধ।

ক্যান্টনমেন্ট এর চেকপোস্টের মত
প্রতিদিন আমি চেক করে দেখি হৃদয়ে
ওখানে শুধুই তোমার আগমনী সুর বাজে,
হৃদয়ের এপাশওপাশ জুড়ে
নিত্যকার তোমার চলে হাজার কাজের মাঝে।

বহুদিন তোমার কোন প্রশ্ন শোনা হয়নি
কিছু সময় হাটা হয়নি একসাথে,
আজকাল নিজেকেই বড্ড খারাপ লাগে
তোমায় ছাড়া একা এই ভবে।

সেই কত কোটি দিন এমন করে ভাবি
আরো কত দিন যায় চলে
তোমায় ভেবে একাকার সব
শুধু তুমি আসবে বলে।

চলতি পথে কোন এক বিকেল বেলায়
তোমায় একপলক দেখে,
আমি চিধু হলফ করে বলতে পারি
বলে দিব ভালবাসি বুজবে কি নারী?

কোন একদিন তোমায় কাছে টেনে
কিছু চুমু দিব এঁকে, তোমার ঠোঁটে
একজীবন চলে যাবে সকল চুমু সঞ্চয়ে
কে বেশি কে কম ভালবেসেছি,এই জয়-পরাজয়ে।

৩
=
আমার প্রিয় গোলাপ ফুল
আমার লোহিত রক্ত ধারা
তুমি জানবে না কখনো
আমি কেন আত্মহারা!
আমার মেঘবতীচুল মেয়ে
তোমার কুন্তলে করি স্নান
তুমি বুঝবে না কখনো
আমার অস্থিরতার টান।
আমার প্রিয় সর্বনাশ
আমার অরন্যতে বাস
তোমার দীঘল কেশের গোলকধাঁধায়
আমি বন্দি ক্রীতদাস।
তুমি হৃদয়ের রেললাইন
তুমি চিন্তা শঙ্খচিল
আমার হৃদয় জুড়ে তুমি
তুমি ছন্দ, অন্তমিল।
তোমার কাজল চোখের মায়ায়
আমি গভীরতার ডুবি
এই প্রেমহীন জীবনে
তুমি ডোবাও আমায় নদী
তুমি মধুর কৃষ্ণ ছায়া
আমার হৃদয়ে বন্দিনী
লোকে ডাকুক অন্য নামে
তুমি আমার নন্দিনী।


সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×