তোমাকে ভুলতে না পারার যে অসুখটা
আমায় পেয়ে বসেছে,খেয়ে নিচ্ছে চারিপাশ
সেই অসুখটা না থাকলে বুঝা যায়
ওটা প্রেম নয়,প্রেমের মত হবে কিছু।
তোমাকে নির্মান করি সমস্ত ভালবাসার বিনিময়ে,
নিজেকে ছিন্ন করি তোমাতে মেলার প্রত্যয়ে
অমৃত প্রত্যাশা যদি না থাকে তোমাতে তাহলে
বুঝে নিও ওভাবে প্রেম হয়না।
স্মৃতির গলিপথ যেখানে তোমার ঠিকানা খুঁজে নেয়
তোমার শাড়ির আঁচলে হয় আমার পূর্ণজন্ম
এক প্রজন্ম যদি তোমার-আমার গল্প না শোনায়
তবে বুঝে নিও ওভাবে প্রেম হয়না।
যদি জুলজির শ্রেণীবিন্যাস,উচ্চতর গণিতের ক্যালকুলাস,কটলারের মার্কেটিং
আর আমার "তুমি"নামক মাথা ঘুরানো ব্যাপার স্যাপার নাই থাকে
কতটা কাল কতটা বছর নয়,একমিনিট বা ভগ্নাংশের কিছু সময়ে
তোমার চোখে জীবন দেখা বা তোমাতে বসত গড়ার প্রত্যয়ে
তোমার সাথে অনন্তকাল বাঁচার প্রত্যয়ে যদি তোমার জন্যে মরতে না পারি
তবে ওটা প্রেম নয় হবে হয়তো প্রেমের মত কিছু।
ঠিক তাই এভাবে ওভাবে কিভাবে প্রেম হয় জানা নেই
এতটুকু জানি তোমার নামে শেষ হতেও মানা নেই
যদি প্রেম বলে কিছু থেকে থাকে তবে,তুমি হয়তো আমার তাই
অথবা তুমি আমার তারচেয়েও বেশি কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


