একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে যন্ত্রনায় কাটে কত বিনিদ্র রজনী
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,একটা আমারও বেঁচে থাকা সংশয়
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
শুধু একটা তুমি না থাকা মানে,আমিও থাকিনা আমার আমি জুুড়ে
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,এই সুন্দর এই বেঁচে থাকা বড় তুচ্ছ মনে হয়
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,একটা দীর্ঘশ্বাসে চলে আমার যাপিত জীবন
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,অজান্তেই তুমি ডাকছো ভেবে মাঝ রাতে আমি চমকে উঠি
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,জীবন যাপন কি দুঃসহ
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,থেমে যায় বুকের রক্ত প্রবাহ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।