somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

তুমিই আমাকে ডাকছো

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই পুরনো দিনের প্রতিশ্রুতি যদি আবেগতাড়িত করে
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
ভুল ফুল বুননে-জোনাক মালা স্বপ্নের আকুতি,
দুপুর না হতেই,সন্ধ্যার আঁধারে ঝরে যাওয়া গোধূলি বিকেল
তার আঁতুড়ঘরে পুড়ে মরা বেঁচে থাকা
কান্নার রঙে ধুয়ে যাওয়া প্রেম,
ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়
আমার একটা কথা ছিল,
তোমাকে বলি বলি করেও,
যা বলা হয়ে উঠলোনা আর।
ছলে বলে কৌশলে,
যতগুলো চিঠি পৌছে দিয়েছিলাম,
তোমার মহল্লার শেষ গলিতে!
আদুরে লালন মাজার,শান্ত গড়াই আর আহ্লাদে এনএস রোড
যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো।
একেকটা চিঠি হাঁত বদল হতে হতে,
কতজন সেটার মানে দাড় করিয়েছে,
চিঠিটা আসলে তোমার জন্যই!
দূর থেকে আমি তোমায় দেখে যাই,
যেমন করে আশা যাওয়ার পথে,
মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখা পোস্টার,
আছে নানান রং এর বিলবোর্ড!
দেখে সুখ পায় জনগন
কসম কুঠিবাড়ি,সদ্য নতুন বিধবা স্টেশন কিমবা,
আজন্ম সমান্তরাল বয়ে চলা,ওহে রেললাইন!
প্রতিটা জিনিসই প্রেমের আবর্তে ঘুরে,
যেমন আমি তোমার জন্য,
যদি আলো হাতে তুমি এসে যাও শোকের মিছিল নয়,
দ্রোহের প্রলয় মশালে মিছিলের সীমানায়
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো।
আমি তোমার জন্য,আর তুমি আমার জন্যে
কিছুটা ব্যাথা অনুভূত হবে যেদিন
শহর জুড়ে সমস্ত বিলবোর্ড ভরে থাকবে
তোমায় আমার না বলা কথাটা!
প্রিয় অসুখ শিরোনাম করে রাখলেও,
কেবল তুমি বাদে বাকিরা নিছক বিজ্ঞাপন
মনে করে এড়িয়ে যেতে সাহস করবে যেদিন
প্রতিটা অক্ষরে অক্ষরে খুঁজে পাবে তোমায়
না বলা আমার প্রনয়ের সুর।
তোমায় ভালোবাসার পর থেকে আজ অবধি
আমাকে বুঝাতে না পারার মানবে তুমি হার!
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।
তার আগে আমি হার মানছিনা
কেবল আজ নয় এক শতাব্দী
এই শহরটা জানে, এই কনক্রিটের বুকে আমি আঁঁকি
তোমার মানচিত্র এমন মায়া মেখে।
তোমার ছোট্ট বুকের ভেতর এমন করে যেদিন কাঁপবে হৃদয়
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×