somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

লড়াই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে বলবো বলে আকাশ দেখি
বৃষ্টি জলে ভিজবো বলে একটি বিকাল
তোমাকে বলবো বলে একটি কথা,তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী হয়ে বসে আছি।

তোমার বলবো বলে একটি সকাল
তোমাকে হয়না দেখা অথচও আমি অপেক্ষায়
শুধু একদিন নাম ধরে ডেকো আমায়,
তুমি ডাকলেই বুকের ভেতর ঘাসের মাঠ

অথচও এখানে কখনও মাঠ ছিল না ,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান ছিল না ,
তোমার অপেক্ষাতে মিষ্টি বিকেল সেদিন ছিল না
অথচও তুমি ডাকলেই পরিপূর্ণ মেঘ রিমঝিম বৃষ্টি নামায়
চৈত্রের সমস্ত কোলাহল ছুঁড়ে দিয়ে শান্ত হয় চৈতালি বাতাস
বিষন্ন দুপুর হেসে ওঠে দারুন উচ্ছলতায়।

জানো ইদানিং তোমার প্রয়োজনবোধ করছি,
তীব্রভাবে; যৌবনের প্রচন্ড আকাঙ্খার মতন
আমি একা,ঠিক পাশবালিশের মতই
নিস্পাপ; ভারে চিড়েচ্যাপ্টা তোমার মতোই ।
একাকিত্ব আমায় প্রতিনিয়ত ধর্ষণ করে আর
তোমার বানী নিঃসৃত হয়,'ভুলে যাও'
শুনেছি ঈশ্বরের কাছে চাইলে সবই মেলে
আমি কিন্তু শুধুু চেয়েছিলাম তোমাকে।

আমি চাই তিনি যেন আমি নামক অনুভূতিগুলি তোমার মাঝে তীব্রভাবে সজাগ করেন,
অনুভব করান অতঃপর অনুভূতি লালিত করেন তোমার মাঝে কেউ যেন জানেনা, দেখেনা ।

অথচও আজ আমাদের পথ এমন যে
আমার বিরুদ্ধে তুমি,
তোমার বিরুদ্ধে আমি,
আর আমাদের বিরুদ্ধে সময়।
আনমনে দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন জানতে পারবে আমাদের কথা,তাই
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ সকালের গল্প
সেই ৩০০ ফিট রাস্তার ইতিহাস।

তুমিতো জানো না একদিন আমার কবিতা পড়ে
আমার জন্যে তুমি ব্যাকুল হবেই
আমার প্রতীক্ষায়" কখন আসব আমি'
অথচও এই দেখো তুমি একবার নাম ধরে ডাকলেই
আমার ভেতরের সীমাহীন উল্লাস ফেটে পড়ে ভাষা- উপভাষায়।

শুধু একবার চেয়েই দেখো না
কপালে কাফন বেঁধে বিপ্লবী যেমন ছুটে যায় নিশ্চিত মৃত্যুর দিকে
মুক্তিযোদ্ধারা গিয়েছিল দেশ মাকে রক্ষায়
লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে নগ্ন পায়ে কৃষক যেমন কাদাজলমাটির দিকে
হাতের মুঠোয় মৃত্যু ,চোখে তোমার দাবী নিয়ে তেমনি
আমি পারি দেব সাতশত বঙ্গাব্দ।

আর যদি নাই পার তবে ক্ষতি নেই
ইবাদতে ঈশ্বরের কাছে ভিক্ষা চাও
ভিক্ষা চাওয়া বড্ড স্বভাব তোমার
যদি চাইতেই হয় তবে আমি চাইব
তোমাকে পাবার পথগুলো সবরুদ্ধ করে তিনি মনের শক্তি যেন দেন আমায়,আমি জীবন বাজি রেখে তোমাকে অধিকার করার শেষ চেষ্টা করে যাব
ভিক্ষা আমার স্বভাবে নেই।


সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×