somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

স্বপ্নকথন

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা মেয়ে এমন হোক হাওয়ার মতো ভাসবে,
যেখানে খুশি ছুটবে,জোর করে তারে বন্দি বানাব,হৃদ কারাগারে ভালবাসার শিকলে!
শুধু মাত্র আমি তার একমাত্র দুর্বলতা এবং ভালোবাসার স্থান,আর সবাইকে এড়াবে।

একটা মেয়ে এমন হোক,
পুরো পৃথিবী ছেড়ে আমাতেই সে শান্ত, ধরবে ছাতা খুব রোদে সেও,আমি হলে খুব ক্লান্ত!
আমার সকল হাঁসিতে তার সমান ভাগ,সামান্য কিছুতেই তোলপাড় ভেঙে সব,সামলাতে হিমশিম তার খুচরো-রাগ ।

একটা মেয়ে এমন হোক,
একটু করুক দস্যিপনা,হোক না তার মুখ খারাপ,
একটু এদিক-ওদিক হলে, খুব গালি-অভিশাপ ।
সব কিছুর অধিকার একমাত্র তার!
তার জন্যে সকল হার মানা হার।
কিন্তু দিনের শেষে আমার মাথাতেই হাত রাখবে,
তার গায়ের ঘাম আমার শরীরে বইবে ।

একটা মেয়ে এমন হোক,
একটু পাগলী, একটু খ্যাঁপা, অল্পতেই রাগ,
কিন্তু হাত ছাড়বে না যা হয়ে যাক!
মেয়ে রাত জেগে ঘুম বা স্বাস্থ্য কোন কিছুর কথা না ভেবে আমার সাথে কথা বলবে,সাথে চলবে,
অনেক বেশী পছন্দ করবে আমার সবসময়,আমাকে তা বলবে।
সারল্য আর পাগলামিতে আমাকেও পাগল করবে, কিন্তু একটু আদর পেলেই ভিজে বেড়াল হয়ে গলবে।

একটা মেয়ে এমন হোক,
অনেক বেশী আবেগপ্রবণ যতটা না আমি ভাবি!
মেয়েটি যদি কখনো বলে "আমাকে একটু একা থাকতে দাও", তবু চুমু খাব তার দুটো আঁখি।
পাগলী হলেও এসব ব্যাপারে খুব সিরিয়াস!
ভুল ভাল বাজার করলে চিল্লায়ে বাড়ি মাথায় তুলবে, আমাকে ভালবেসে যে সবকিছু ভুলবে।

একটা মেয়ে এমন হোক,
মেয়েটা সব সময়ই চাইবে আমি শুধু তার সাথেই সারাক্ষণ কথা বলি,
নিজের সব ভুল নিজে দেখবে না,একটু একগুয়ে হবে কিন্তু আমার কাছেই সে নিজের সব ভুল মাথা নুইয়ে স্বীকার করে নিয়ে বলবে স্যরি!
ব্যস! দিনের শেষে একটু চুমু তার কপালে,
চকচকে চোখে ফিরিয়ে দেবে সে আমার গালে ।

একটা মেয়ে এমন হোক,
গল্পপ্রেমী, আলো-আঁধারী রাতে,
সবচেয়ে বেশী আবেগপ্রবন হবে,আমাকে ভালোবাসে হারাতে চাইবে না! দিনের বেশির অংশ আমায় নিয়ে ব্যস্ত থাকবে। রবীন্দ্র শরৎ মুখস্ত তার কবিতা পড়বে, আমার কাঁধে সে মাথা রেখে এক রহস্য বুনবে!

একটা মেয়ে এমন হোক,
দাবি-দাওয়া কম, আমাকে বেশ বুঝবে,
কল্পনার চরিত্রটাকে বাস্তবে রূপ দিয়ে-
ওই মায়া ভরা কন্ঠের মায়াবতী হয়ে যাবে।
ভালবাসবো ওকে প্রচন্ড,প্রচন্ড মানে প্রচন্ডই!
বড় অভিমানীও হবে, অভিমানটা বোধহয় মায়াটা বাড়িয়ে দিবে;
সবসময় আমার ছায়া হয়ে, পাশে সে থাকবে।
আমি ভালোবাসার কাঙ্গাল সবসময় শুধুই বলবে।
পাগল পাগল কথা, নেশা ধরে যাবে ওর কন্ঠে!
এমন মেয়েকে ধরে রাখব শত জাল বুনে ষড়যন্ত্রের।

একটা মেয়ে এমন হোক

তাকে ভালোবেসে তার সবকিছু মায়াময় হয়ে যাবে!
মাঝরাতে বলবে আমার ফুলের মালা লাগবে,
কিনে দিলে হবে না, গাছ খুঁজতে হবে। গাছে উঠতে হবে,ফুল পাড়তে হবে তারপর নিজের হাতে মালা বানাতে হবে। সেই মালাই নিবে নাহলে নিবে নাহ!
সাথে চাইবে কাঁচের লাল-নীল রেশমি চুড়ি, টিপ আর ইয়া বড় এক চিঠি, অনেক অনেক বড়! এভাবেই বলবে, না হলে সবকিছু ঘরজুড়ে ভাঙ্গচূড় চলবে!
আমার বুকের মধ্যেটা তখন যেন কেমন করে উঠবে!
এমন মেয়ে হলে যে কেউ ভালবাসায় ডুববে।

এমন একটা মেয়ে হোক

একই বাতাসে নিশ্বাস নিব, ওটাই ভালোবাসি, ওটাই শান্তি,
একটা আকাশের নিচে, একই চাঁদ-তারা দেখি।
ভালবাসা যদি কম হয়ে যায় তবে
মামলা ঠুকে দিবে,ভালোবাসার আদালতে!
দেরী করে বাড়ি ফিরলে মেয়েটা আমার জন্য, টেবিলে খাবার সাজিয়ে বসতে বসতে অধির হয়ে পড়বে রোজ!
মেয়েটা এমন হোক,আমাকে ঠিক গুছিয়ে নিবে,
অথচ আমি তার মাথাটা এলোমেলো করে দিব রোজ।

মেয়েটা এমন হোক
কখনো তার সমস্যার কথা বলবে।সে চাইবে তার আবোলতাবোল কথা আমি শুনি।কোন উপদেশ বা অন্য কিছুর জন্য নয়! এমন একটা মেয়ের জন্যে প্রহর গুনি। একটা মেয়ে চাই তার ভালোবাসা সবার থেকে আলাদা হোক!
বোকা মেয়ে একটুতেই অভিমানে কাঁদবে,
আমাকে পেয়ে বসবে তার অনিরাময়যোগ্য রোগ!

এমন একটা মেয়ে হোক

বলবে চলো কৃষ্ণপক্ষের অন্ধকার রাত থেকে বের হয়ে মায়াময় স্বপ্ন, সুন্দরের পথে চলি,
আকাশ-মাটির মাঝের শুন্যতা, শুদ্ধজলে মিলিয়ে দিই! এসো নির্মলতার স্পর্শ নিয়ে, ভালোবেসে ভালো থাকি।
মাঝরাতে শক্তি চট্টোপাধ্যায়েরর মত আমিও বলবো
"অবনী বাড়ি আছো?
আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি।"
তোমার অপেক্ষায় আছি বলতো কবে আসবে শুনি? শুধু এমন একটা মেয়ে হোক, খারাপ দিনেও আঁকড়ে ধরে বাঁচার কথা বলবে,
এরকম একটা মেয়ে পেলে কেউ কোনদিন ছাড়বে?

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
১২.৫.১৮
তালতলা,ঢাকা
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×