somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

আমি কোনদিনও যা করিনি

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি কোনদিনও অপহরণ করিনি তবে
তোমাকে অপহরণ করার আজন্ম ইচ্ছে আমার
সেখানে কেউ থাকবে না,শুধু তুমি আর আমি
আজকাল বড্ড বেহায়া দিনকাল যাচ্ছে
রাস্তায় দেখি চারিদিক থেকে আসছো তুমি,
শহরের প্রতিটি দেয়ালে চিত্র আকঁছো তুমি,
টিভিতে প্রিয় গান গাইছো তুমি
"তুমি এসে আমার মনে ফাগুন জাগালে.."
আমি কোনদিনওও ভাবিনি কতটা মায়ায় জড়ালে
কতটা আমাকে আমার অলক্ষ্যে আড়ালে।

আমি কোনদিনও কবিতা লিখিনি তবে
আজকাল তোমায় নিয়ে এইযে এত কবিতা লিখি,
কথামালায় তোমাকে সাজাই,আরাধনা করি সন্ধ্যাগুলোকে রাত করি,তুমি নামের মাঝে নিজেকে ডুবাই
এইযে কাজে আকাজে সকালে বিকেলে তোমাকে ভাবি
আর কিছু না হোক
এটা তো বুঝবে তুমি এলে আমার উজ্জ্বল আনন্দলোক।

আমার কোনদিনও ঘর বাঁধা হয়নি তবে
ইচ্ছে আছে ছোট্ট একটা ঘর বাঁধবো তোমাকে নিয়ে
কোন এক শান্ত নদীর তীরে
ভালোবাসার চুক্তি হবে আমাদের মঝে
এটুকুই কল্পনা মোর সকাল বিকাল সাঝে
সেই কখন থেকে হৃদয়ে লালিত
সুপ্ত কামনা সকল হয়েছে জীবন্ত আমার
শুনে যাও প্রেমময়ী তুমি তোমাকেই ঘিরে স্বপ্ন আমার
তোমার শাড়ীর আঁচল জুড়ে লেপটে থাকি আমি
তোমারই মাঝে আগুন হয়ে হাজার বার জ্বলি।

এ শহর আমায় কোনদিনও টানেনি
তবে তোমার আমার এক শহরে ইচ্ছে করে
হঠাৎ করে বিদ্রোহী আর অস্থির দুই ঠোঁটের ছোঁয়ায়,
কারো শত নিষেধ,কে রাখে তার হিসেব পিষ্ট হবে বাহুডোরে,
ভালবাসার উৎসব হবে তোমার আমার আজ করিডোরে।

আমি কোনদিনও চুলে হাত রাখিনি তবে
জ্বরের উত্তাপে তপ্ত একটা কোমল মুখ।
কেন জানি বারবার তোমার চুলে হাত রাখতে ইচ্ছে করে।
তবু শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে
শুয়ে থাকো না একটু বেশি কথা বলো না।
তবুও শুনতে ইচ্ছে করে তুমি এমন কেনো
বলতে বলতে বার বার চোখ ভিজে উঠবে
ভিজে উঠা চোখদুটো আবার জলে ভরে যাবে
যা হয়ত হয়নি আগে এবার তবে হবেই
হতেই হবে।

আমার কখনও শাড়ি পরিহীতা প্রিয়াকে হয়নি দেখা
তবে,
চুল বেঁধে চোখে কাজল আর হাত ভর্তি লাল-নীল কাঁচের চুড়ি
শাড়ি পরে তুমি আমার সামনে আসবে।
চুড়ির শব্দ শুনবো,আর বলবো তোমাকে ভারি সুন্দর লাগছে।
তবু স্বপ্নের ডানায় যে হৃদয় খেলে যায়
কতটা তুমিহীনতায় অন্ধ হয়েছে
কতটা চোখের কোনে গচ্ছিত রেখেছি স্বপ্ন
কতটা রক্ত ঝরাতে পারে হৃদয়ের গহীনে
এ তুমিহীনতার দুঃখ কে তোমারই ঠোঁট দিয়ে শুষে নিতে হবে।
আগে হয়নি!এবার তবে হবে!হতেই হবে।

আমি কখনও আগে যা করিনি
এতটা বিষন্নতা একটা সন্ধ্যে ঘেষা চুম্বনের ন্যায়
তুমিহীনতায় একটা নীলচে বিকেল
জানা আছে কি কতগুলো বসন্তে কোকিল ডাকেনি
ঘাসের উপর আহত পাখি হয়ে কাতরেছি
আগে হয়নি কখনও এমন মরন আগে হয়নি
এমন এমন বিষাদ।

আমি কখনও গল্প উপন্যাস লেখিনি তবে
এবার হয়ত হবে যার অলঙ্করন: 'তুমি'
সংষ্করন একটাই 'তুমি' প্রচ্ছদ: 'তুমি'।
উৎসর্গ: 'তুমি',প্রকাশক: 'তুমি',সম্পাদক: 'তুমি'
সৌজন্যে: 'তুমি'সূচিপত্র 'তুমি'

আমার যে সকল দূঃখ কবিতা বিষন্নতার দাড়িকমা
তুমিহীনতায় ইতিহাসও করবেনা আমায় ক্ষমা

একবার আসো তবে শহীদ কাদরীর মত আহবান করে বলি,
"ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো
বন-বাদাড় ডিঙ্গিয়ে
কাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে
আর্মার্ড-কারগুলো এসে দাঁড়াবে
ভায়োলিন বোঝাই ক’রে
কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা"।

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
২৭.৫.১৮
আগাঁরগাও,ঢাকা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

×