somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফ হ্যাকিং ট্রিকস

২০ শে মে, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘরে কিংবা বাইরের প্রত্যহিক কাজে কতকিছুই না আমরা ব্যবহার করি। তবুও কখনও কখনও খুব দরকারি কিছুই হয়তো জায়গামত পাওয়া যায় না,মুখোমুখি হতে হয় ছোটখাট কিছু বিড়ম্বনারও। কিন্তু, কয়েকটা টিপস & ট্রিকস মুহূর্তেই মিটিয়ে দিতে পারে আপনার সমস্যা আর বাঁচাতে পারে সময়ও। ;)
আসুন জেনে নেই, নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসের প্রচলিত ধারার বাইরে একটু অন্যরকম ব্যবহার। কে জানে, কখন কি কাজে লেগে যায়… :D

নেইলপলিশঃ মেয়েদের সাজের প্রধান একটি অনুষঙ্গ। শুধু যে মেয়েদেরই কাজে লাগে তা কিন্তু নয়। স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট নেইলপলিশ আপনি ব্যাবহার করতে পারেন গ্লু এর বিকল্প হিসেবে। চশমার স্ক্রু কিংবা জামার বোতামের সুতো জায়গামত আটকে রাখতেও কিন্তু এর জুড়ি নেই।



মেকআপ ব্রাশঃ মেকআপ বক্স থেকে একটা ব্রাশ সরিয়ে রাখুন কম্পিউটার টেবিল কিংবা ল্যাপটপ ব্যাগে। অনায়াসে খুব ভালভাবেই পরিষ্কার করে নিতে পারবেন,কি-প্যাডের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট কোণও।



হেয়ার আয়রনঃ ভার্সিটি কিংবা অফিসে যাবেন, ভীষণ তাড়া। হঠাৎ খেয়াল করলেন দুমড়ে আছে শার্টের কলার,স্লিভস কিংবা কামিজের নিচের দিকটা। পুরোটা ইস্ত্রি করার সময় হয়তো নেই আপনার,কিন্তু একটা ফ্ল্যাট হেয়ার আয়রন দিয়ে অনায়াসেই সোজা করে নিতে পারেন এই বিশেষ জায়গাগুলো। খুব অল্প সময়েই।



হেয়ার ক্লিপঃ এমন মানুষ বোধহয় একজনও নেই, ইলেক্ট্রিক্যাল ডিভাইসের জট পাকানো তার যাকে নাস্তানাবুদ করে ছারেনি…এই যন্ত্রণাদায়ক সমস্যার খুব সহজ সমাধান করে দিতে পারে ছোট্ট একটা হেয়ার ক্লিপই।



টিস্যু বক্সঃ টিস্যু শেষ হয়ে যাবার পর বক্সটা ফেলে না দিয়ে, এর ভেতরে বরং পলিথিন ব্যাগ গুলো পুরে নিন। দরকার মত হাতের কাছে পেয়ে যাবেন, একটার সাথে আরেকটা পেঁচিয়ে গিয়ে প্যাঁচ লাগাবে না আপনার মেজাজেও।



জুস স্ট্রঃ ফুলদানিতে সাজিয়ে রাখবেন প্রিয় ফুল। কিন্তু অনেকসময়ই নরম ডাঁটাগুলো নুইয়ে পরে ১২টা বাজিয়ে দিতে পারে আপনার ফুল সজ্জার। চিন্তা নেই, স্ট্র আছে না! এখন থেকে জুস খেয়ে স্ট্র_টা আর ছুড়ে না ফেলে জমিয়ে রাখুন কিচেন কেবিনেটে। একদম জায়গামত থাকবে ফুল।



ললিপপঃ এতদিন শুধু বাচ্চাদের জন্যই কিনেছেন। এবার কিনুন বড়দের জন্যও। ঘরোয়া পার্টিতে শরবতের গ্লাসে ডুবিয়ে দিন একটা করে ললিপপ। দেখতে তো সুন্দর লাগবেই, আপনার খুব সাধারণ শরবতে যোগ হবে হালকা ফ্লেভার আর রঙবেরঙের ছটাও।



ওয়াইন গ্লাসঃ খুব শখ করে প্রিয়জনের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছেন। তার পছন্দের খাবারে টেবিল ভর্তি কিন্তু কি যেন একটা নেই। ঠিক ধরেছেন, মোমবাতিগুলো সাজিয়ে রাখার সুন্দর মোমদানীই যে নেই! ঝটপট দু’তিনটে ওয়াইন গ্লাস নিয়ে আসুননা টেবিলে,একটু বুদ্ধি খরচ করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় নন্দনিকতা আর রোম্যান্টিক আবেশ।



টুথপেস্টঃ এটা দিয়ে শুধু দাঁত মাজাই না,করা যায় আরও অনেক কিছুই। সেসব বলবো অন্যকোন দিন, আপাতত এই ট্রিকস টা জেনে রাখুন।
দেয়ালে জায়গামত ছবি ঝোলাবার আগে, ছবির পেছনের অংশে একটুখানি টুথপেস্ট লাগিয়ে নিন। এবার দেয়ালে চেপে ধরুন। আপনার মন মত জায়গায় দাগ লেগে যাবে পেস্টের। ব্যাস এবার দাগ বরাবর গেথে নিন পেরেকগুলো। ছবি আঁকাবাঁকা ঝোলানোর প্রশ্নই নেই আর।



বাইন্ডার ক্লিপঃ অফিস কিংবা বাসার কাজের টেবিলের সাথে লাগিয়ে রাখুন কয়েকটি বাইন্ডার ক্লিপ। কম্পিউটার,ইন্টারনেট তার কিংবা হেডফোনের তারগুলো মাটিতে আর গড়াগড়ি খাবেনা। কাজের সময় পেয়ে যাবেন হাতের নাগালেই।



সফট ড্রিঙ্কস ট্যাবঃ ছবির পেছনে লাগিয়ে ঝুলিয়ে দিন দেয়ালে। দড়ি কিংবা সুতোর দিন শেষ। শুধু সফট ড্রিঙ্কস ক্যানের ট্যাবগুলো আর ফেলা চলবে না।



***আপনাদের এরকম কোন টিপস থাকলে জানান আমকেও B-)


১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×