চলমান সহিংসতা ও বিক্ষোভে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান। বিরোধীদল আগামী এ নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করলেও সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা এটি অবাধ ও নিরপেক্ষ হবে বলছেন বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।
প্রতিবেদনে বিশ্বের অষ্টম জনবহুল দেশটিতে ৬ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় সহিংসতা ও এর জন্য জরুরি অবস্থা ঘোষণাসহ সেনা-সমর্থিত সরকারের কথাও তুলে ধরা হয়। মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করনে এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজপথের সহিংসতা এবং আগামীতে বিরোধীদলের প্রতিরোধের চেষ্টা তীব্র আকার ধারণ করতে পারে।
গত মাসের সহিংসতা আর আগামী মাসে বিরোধীদলের কর্মসূচি নিয়ে জনগণের শঙ্কার কথাও বলেছে পত্রিকাটি। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান বিরোধীদলের সঙ্গে ক্ষমতাসীনদের এখনও সমঝোতা না হওয়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে বলা হয়েছে, ৪২ বছর আগের যুদ্ধাপরাধের বিচারের এ ট্রাইবুন্যাল রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারিতে এ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে সরকার বিবাদি হয়েছে, যাকে অনেকেই বলছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত; বলে উল্লেখ করে বলা হয়েছে । তবে সরকার এ অভিযোগ অস্বীকার করছে।
এছাড়া চলতি বছরের এপ্রিলে ঘটে যাওয়া সাভার ট্র্যাজেডিতে ১ হাজার একশ ৩০ জনের প্রাণহানির বিষয়টি বাংলাদেশের পোশাকখাতের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করা হয়। বাংলাদেশের মোট রপ্তানির ৮০ শতাংশ এ শিল্পের মাধ্যমেই হয়। আর এটি এ খাতে কর্মরত সাড়ে ৩ লাখ পোশাককর্মীর অবস্থার উন্নয়ন প্রচেষ্টায় জটিলতা দেখা দেবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টা গওহর রিজভীর মন্তব্য প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে। তিনি গার্ডিয়ানকে জানান, আগামী নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি সরকারের রয়েছে এবং ট্রাইব্যুনাল বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৭১ সালের যুদ্ধে ঘটে যাওয়া অপরাধের তদন্ত করছে। আর ন্যায়বিচারের জন্যই এটি করা হয়েছে, যা বহুদিন ধরে অস্বীকার করা হয়েছিল।
তিনি আরও বলেন, এ সরকার আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। মেয়াদ শেষ হলে সরকারের সব নির্বাহী কর্তৃত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে। এরপর নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপে নির্বাচনের জন্য যা করা প্রয়োজন সবই করবে। নিয়ন্ত্রণের বাইরে কোনও দুর্যোগ না হলে আগামী নির্বাচন সঠিক সময়ে ও সংবিধান অনুযায়ীই হবে।
এদিকে বিরোধীদল বিএনপিকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানায়, দলের নীতিনির্ধারকরা মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে বিএনপিকে জোরপূর্বক নির্বাচন বয়কট করানোর লক্ষ্য স্থির করেছে। এ সরকার জেনে গেছে তারা নির্বাচনে হারবে তাই মতা ধরে রাখতে তারা সবকিছু করতে রাজি।
এর জন্য আগামী সপ্তাহে বিএনপি বিভিন্ন পরীক্ষা (উচ্চ মাধ্যমিক) ও রমজানের পর সরকার পতনের জন্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করেছে বলেও জানানো হয়। এটি সরকার ও বিরোধী উভয় দলকেই কার দলের কতটুকু শক্তি তা বুঝতে সাহায্য করবে এবং আগামী শরতেই আসল যুদ্ধ শুরু হবে বলে মনে করছে তারা।
প্রতিবেদনে তিনটি বিষয়কে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির চাবি হিসেবে উল্লেখ করা হয়। ১. বাংলাদেশের ইসলামি দলগুলো, ২. চলমান যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং ৩. সাম্প্রতিক বছরগুলোয় বিভাজিত রাজনীতির মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করা। আর এ তিনের মধ্যে অন্তঃমিল রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
হেফাজতে ইসলামকে জামায়াতের পাশাপাশি নতুন শক্তি উল্লেখ করা হয়েছে। দলটির সহ-আমির শাহ আহমেদুল্লাহ আশরাফির মন্তব্যে উল্লেখ করা হয়, ২০১১ সালে গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেতার মতো জিনিসগুলো থেকে ইসলামকে রার জন্য এ সংগঠন সৃষ্টি হয়েছিল। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম দেশ ছিল কিন্তু এখন এটি বাঙালিদের দেশ হয়ে গেছে’।
প্রতিবেদনের শেষদিকে শাহবাগের গণজাগরণের কথাও তুলে ধরা হয়। এ আন্দোলনে বছরের শুরুতে লাখো তরুণ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামির ফাঁসি দাবি করে। এ সময় এ তরুণরা জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসীদের দল’ হিসেবে আখ্যায়িত করে দলটি নিষিদ্ধের দাবি জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গণজাগরণ মঞ্চের সূচনাকারী ডা. ইমরান এইচ সরকার বর্তমানে আত্মগোপনে রয়েছেন। আন্দোলন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাককে উদ্ধৃত করে বলা হয়, ‘প্রত্যেকেরই অধিকার রয়েছে রাজপথে এসে শান্তিপূর্ণ আন্দোলন করার’। এ বক্তব্যের সূত্র ধরেই প্রতিবেদনটির শেষে দ্য গার্ডিয়ানের মন্তব্য, নিশ্চয়ই সবাই একমত, রাজনীতিতে ঝঞ্ঝা যখন আসবে তখন রাজপথই ঠিক করে দেবে কে জিতবে আর কে হারবে।
Click This Link target='_blank' >গার্ডিয়ান
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



